
নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি : বিমানের ইঞ্জিন থেকে তেল লিকেজের কারণে সুইডেনের স্টকহোম বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার নিউইয়র্ক থেকে (ইউএস)-দিল্লিগামী বিমান (এআই১০৬)। ওই বিমানে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন, সমস্ত যাত্রী নিরাপদ রয়েছেন। বিমানটি জরুরি অবতরণ করার আগে বিমানবন্দরে প্রচুর দমকল ইঞ্জিন মোতায়েন করা হয়েছিল।
প্রথমে জানা গিয়েছিল, প্রযুক্তিগত ত্রুটির কারণে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, পরে জানা যায় বিমানের ইঞ্জিন থেকে তেল লিকেজের কারণে সুইডেনের স্টকহোম বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে থাকা সমস্ত যাত্রীরা নিরাপদ রয়েছেন।
