International

3 years ago

Mrs. World 2022 : ২১ বছর পর সেরার শিরোপা ভারতের মাথায়, মিসেস ওয়ার্ল্ড হলেন ভারতের সরগম কৌশল

Mrs World 2022 Sargam Kaushal
Mrs World 2022 Sargam Kaushal

 

লাস ভেগাস, ১৮ ডিসেম্বর : দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান।‘মিসেস ওয়ার্ল্ড’-এর শিরোপা উঠল ভারতীয় প্রতিযোগিনীর মাথায়। ৬৩টি দেশের প্রতিযোগীদের হারিয়ে রবিবার লাস ভেগাসে ‘মিসেস ওয়ার্ল্ড’-এর মুকুট উঠল ভারতের সরগম কৌশল এর মাথায়।

সরগম কৌশল জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। মিসেস ওয়ার্ল্ডের খেতাব জিতে স্বভাবতই দারুন খুশি তিনি। ‘২১-২২ বছর পর এই মুকুট ফিরল আমাদের দেশে। আমি অত্যন্ত উত্তেজিত। ভারত, আমি তোমাকে ভালবাসি,’ জানিয়েছেন সরগম।

মিসেস কৌশল ইংরেজি সাহিত্যের স্নাতকোত্তর তারপর পর্যন্ত পড়াশোনা করেছেন। তাঁর স্বামী ভারতীয় নেভিতে কর্মরত। সরগম নিজেও ভাইজানের একটি স্কুলে শিক্ষকতা করতেন। মিসেস ওয়ার্ল্ডের ফাইনাল রাউন্ডে ভাবনারাও এর ডিজাইন করা একটি গোলাপি রঙের থাই স্লিট গাউনে মঞ্চ মাতিয়েছেন তিনি

মিসেস ওয়ার্ল্ড নামক প্রতিযোগিতাটির আয়োজন করা হয় বিবাহিত মহিলাদের জন্য। প্রাথমিকভাবে প্রতিযোগিতা টি নাম ছিল মিসেস ওম্যান অফ দ্য ওয়ার্ল্ড। যদিও পরে ১৯৮৮ সালে সেটির নাম পাল্টে রাখা হয় মিসেস ওয়ার্ল্ড। এখনও পর্যন্ত ৮০টিরও বেশি দেশ থেকে প্রতিযোগীরা অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়। সবচেয়ে বেশিবার এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন মার্কিন মহিলারা।

এর আগে প্রথম এবং শেষবারের জন্য মিস ওয়ার্ল্ড-এর শিরোপা মাথায় উঠেছিল ড. অদিতি গোভিত্রীকরের মাথায় ২০০১ সালে। মিসেস গোভিত্রীকর বর্তমানে এই প্রতিযোগিতার বিচারক হিসেবে অংশ নিয়েছেন। সরগম কৌশলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনিও।-

You might also like!