
ইসলামাবাদ, ২৮ অক্টোবর : বহুল প্রতীক্ষিত লং মার্চ শুরু করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান ইমরান। শুক্রবার অন্যান্য দলীয় কর্মীদের সঙ্গে লাহোরের লিবার্টি চক থেকে ইসলামাবাদ পর্যন্ত "হাকিকি আজাদী লং মার্চ" শুরু করেছেন ইমরান খান। এদিন শুরুতেই ভারতের স্বাধীন বিদেশনীতির প্রশংসা করেছেন ইমরান খান।
ইমরান খান এদিন বলেছেন, এই লং মার্চ রাজনৈতিক অথবা ব্যক্তিগত স্বার্থে নয়। লং মার্চের একমাত্র লক্ষ্য হল দেশকে মুক্ত করা, পাকিস্তানকে একটি স্বাধীন দেশে পরিণত করা। পাকিস্তানের পঞ্জাবে আরশাদ শরীফের নামে সাংবাদিকতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা করেছেন ইমরান খান।
