Breaking News
 
CJP Protest Bengaluru : ‘আরশোলা’ সেজে অভিনব প্রতিবাদ, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বেঙ্গালুরুতে বিক্ষোভ Tejashwi Yadav Detained:: ‘জ্ঞানেশ কুমারকে সরাতে হবে’, পাটনায় বিক্ষোভে উত্তেজনা, আটক তেজস্বী-সহ নেতারা Suvendu Adhikari at Maldah: গঙ্গার গ্রাসে সর্বস্বান্ত ভুতনি, পুজোর আগেই দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী, মিলবে অন্ন-বস্ত্র-বাসস্থান Mamata on Bikash Ranjan Bhattacharya: ‘কেমন দুঃসাহস হয়েছে…’, বিকাশরঞ্জনের পাশে মমতা, দিল্লি যাওয়ার আগে সমাজমাধ্যমে বার্তা Rejinagar Bypoll: রেজিনগরের ফল প্রকাশের আগে বড় পদক্ষেপ, বহরমপুরে জারি ১৬৩ ধারা Gyanesh Kumar’s Security Tightened: বাড়ির দেওয়ালে বিতর্কিত লেখা, দিল্লিতে বিক্ষোভের আবহে জ্ঞানেশ কুমারের নিরাপত্তা জোরদার

 

International

2 years ago

Kai Trump:ট্রাম্পের হয়ে এবার নির্বাচনের মাঠে তাঁর নাতনি

Kai Trump
Kai Trump

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ‘রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে কথা বলতে পেরে আমি দারুণ সম্মানিত বোধ করছি,’ গতকাল বুধবার রাতে ১৭ বছরের এক কিশোরী যখন এ কথা বলে ওঠে, তখন পুরো সম্মেলনকক্ষ হাততালিতে ফেটে পড়ে।ওই কিশোরীর নাম কাই ট্রাম্প। রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বড় মেয়ে।

গতকাল রাতে সম্মেলনে উপস্থিত প্রতিনিধি এবং দেশজুড়ে টেলিভিশন দর্শকদের সামনে কাই শুরুতেই বলে, ‘আজ আমি আমার দাদার কথা আপনাদের জানাব, যে দিকটা মানুষ খুব একটা দেখতে পায় না।’কাই বলেন, ‘আমার জন্য তিনি আর সব দাদার মতোই। বাবা-মায়ের চোখ এড়িয়ে তিনি আমাকে ক্যান্ডি ও সোডা খেতে দেন। তিনি সব সময় আমরা স্কুলে কেমন করছি, সেটা জানতে চান। আমি যখন স্কুলে খুব ভালো ফলাফল করি, তিনি তাঁর বন্ধুদের কাছে সেই গল্প করেন। তিনি আমার জন্য কতটা গর্বিত, সেটাও বলেন।’ট্রাম্প মানসিকভাবে কতটা শক্ত, তার বর্ণনা দিতে কাই বলে, অনেক মানুষ তার দাদাকে অনেক বেদনা ও যন্ত্রণা দিয়েছেন এবং তার দাদা এরপরও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন।

কাই বলে, ‘দাদা, আপনি একজন অনুপ্রেরণাদায়ী মানুষ এবং আমি আপনাকে ভালোবাসি। গণমাধ্যম আমার দাদাকে অন্য মানুষ হিসেবে উপস্থাপন করে। কিন্তু আমি জানি, তিনি কেমন। তিনি খুবই ভালো মানুষ। তিনি সত্যিই এই দেশের ভালো চান এবং আমেরিকাকে আবারও মহান করার জন্য প্রতিটি দিন যুদ্ধ করে যাবেন।’ট্রাম্পের ১০ নাতি-নাতনির মধ্যে সবার বড় কাই। সে ট্রাম্প জুনিয়র ও তাঁর সাবেক স্ত্রী ভেনেসা ট্রাম্পের মেয়ে।কাই গলফ খেলতে খুবই পছন্দ করে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সে সক্রিয়। ইউটিউবে তার পেজ আছে। যেখানে গলফের প্রতি তার আগ্রহ ও ভালোবাসার প্রকাশ দেখা যায়।

You might also like!