Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Pakistan : অবশেষে পাকিস্থানে আইনি স্বীকৃতি পেলো হিন্দু বিবাহ

Pakistan
Pakistan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পাকিস্থানে হিন্দু মতে বিবাহ নিয়ে সঙ্কট দীর্ঘ দিনের। ওখানে হিন্দু বিবাহ আইনের প্রয়োগ নিয়ে অনেকদিন ধরেই ওখানকার হিন্দু সংখ্যালঘুরা সোচ্চার। অবশেষে গতকাল অর্থাৎ শুক্রবার (৭ এপ্রিল ) আনুষ্ঠানিকভাবে সেই হিন্দু বিবাহ বিলের স্বীকৃতি দেওয়া হলো। পাকিস্তানের সংসদে হিন্দু বিবাহ বিল পাশ হয়ে গিয়েছিল ২০১৭ সালে। কিন্তু এই ক’বছরেও তা স্বীকৃতি পায়নি। অবশেষে পাকিস্তানের এক স্থানীয় প্রশাসন আনুষ্ঠানিক ভাবে এ আইনকে স্বীকৃতি দিল। যার ফলে এবার সেদেশের সংখ্যালঘু হিন্দুরা ওই আইন অনুসারে বিয়ে করতে পারবেন। বিশেষ করে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ, খাইবার পাখতুনখাওয়া ও বালোচিস্তানের বাসিন্দারা নতুন আইনে প্রবল উপকৃত হবেন। সংখ্যালঘুরা এতে খুবই খুশি।

 এই আইনটির কিছু অভিনবত্ব আছে।পাকিস্থানের গণতন্ত্রের অবস্থা বেশ খারাপ। সেই জায়গায় দাঁড়িয়ে এই বিল যথেষ্ট অভিনব। কী বলা আছে ওই আইনে? ওই আইন অনুযায়ী, মহিলা ও পুরুষ নির্বিশেষে সকলেরই বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর। বিধবা হওয়ার ৬ মাস পরে ফের বিয়ে করা যাবে। এছাড়াও এ আইন অনুযায়ী, ইসলামাবাদের ইউনিয়ন কাউন্সিলে হিন্দুদের বিয়ে দেয়ার জন্য ‘মহারাজ’দের নথিভুক্ত করবে। মহারাজ হওয়ার প্রাথমিক শর্ত হল, তাকে হিন্দু হতে হবে এবং হিন্দু ধর্মে প্রভূত জ্ঞান থাকতে হবে। হিন্দু সম্প্রদায়ের অন্তত ১০ জনের সম্মতি ও পুলিশের অনুমতি থাকলে তবেই একজন মহারাজ হতে পারবেন।

  বর্তমানে এই আইন ইসলামাবাদে জারি হলেও রাজধানীর পার্শ্ববর্তী অঞ্চল ও গ্রামীণ এলাকাতেও তা বলবৎ থাকবে। শুক্রবার পেশ করা একটি বিজ্ঞপ্তিতে এই আইনের অধীনস্থ নিয়মগুলির কথা তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, পাকিস্তানে হিন্দু ছাড়া অন্য মহিলাদের ক্ষেত্রে বিয়ের ন্যূনতম বয়স ১৬। বর্তমানে পাকিস্থানের অন্যান্য অনেক শহরে হিন্দুরা ততটা নিরাপদ নয়,যতটা নিরাপদ ইসলামাবাদে। তাই দলে দলে হিন্দুরা অন্যান্য রাজ্য থেকে ইসলামাবাদে চলে আসে এখন শান্তিতে আছেন।

You might also like!