
লন্ডন, ১ ফেব্রুয়ারি : রুশ বিমান হামলার মোকাবিলায় ভ্লাদিমির জেলেনস্কির দেশ ইউক্রেনকে আধুনিক যুদ্ধবিমান দিতে অস্বীকার করল ব্রিটেন। রাশিয়াকে শক্তভাবে মোকাবিলা করার স্বপ্ন দেখছিল ইউক্রেন, তবে সে স্বপ্ন ভঙ্গ করল ব্রিটেন।
রাশিয়ার হাত থেকে রক্ষা পেতে ইউক্রেন পশ্চিমি দেশগুলির থেকে যুদ্ধ ট্যাঙ্ক পেয়েছে। আমেরিকার থেকে মিলেছে আধুনিক স্ট্রাইকার সাঁজোয়া গাড়ি, ব্রিটেন ও জার্মানির থেকে পেয়েছে লেপার্ড-২যুদ্ধ ট্যাঙ্ক। ব্রিটেনের থেকে চতুর্থ প্রজন্মের এফ-১৬ পাওয়ার আশা করেছিল ইউক্রেন। ব্রিটিশ সরকার সেই আশায় জল ঢেলে দিয়েছে।
যুদ্ধবিমান সরবরাহ নিয়ে প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভের। কিন্তু তার আগেই মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের দফতরের মুখপাত্র জানান, বর্তমান পরিস্থিতে ইউক্রনে যুদ্ধবিমান পাঠন সম্ভব নয়। কারণ হিসাবে তিনি বলেন, আমাদের আধুনিক বিমানগুলি চালানো শিখতেই কয়েক মাস সময় লেগে যায়। তাই এই মুহূর্তে ইউক্রেনকে যুদ্ধবিমান পাঠানো ঠিক বলে মনে করছি না।
