International

3 years ago

Seoal :দক্ষিণ কোরিয়ার হ্যালোউইন পার্টিতে পদপিষ্ট হয়ে মৃতের ১৫০, আহত বহু

150 people dead in stampede in Seoal
150 people dead in stampede in Seoal

 

সিওল, ৩০ অক্টোবর : দক্ষিণ কোরিয়ার হ্যালোউইন পার্টিতে হইহুল্লোড়ের মাঝেই ঘটল চরম বিপর্যয়। ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ১৫০ জনের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে।

ঘিঞ্জি, সরু রাস্তায় জমজমাট হ্যালোউইন পার্টির আয়োজন করা হয়েছিল সেখানে। উপচে পড়েছিল মানুষের ঢল। মাত্রাতিরিক্ত ভিড়ে হৃদরোগে আক্রান্ত হয়েছেন দেড়শোরও বেশি মানুষ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি পার্টিতে অংশগ্রহণকারী একাধিক সিওলবাসী। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। শতাধিক অ্যাম্বুল্যান্স পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে। আনা হয়েছে একাধিক দমকলের ইঞ্জিনও।

সিওলের ইয়ংসান দমকল দফতরের আধিকারিক চই সিয়ং বিয়ম বলেন, "সিওলের ইতেয়ন শহরের একটি ঘিঞ্জি এলাকায় শনিবার রাতে হ্যালোউইন পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানেই ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে যান একাধিক মানুষ। শতাধিক মানুষ আহত। বহু মানুষকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছেন জরুরিভিত্তিক কর্মীরা। মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।" দমকলের এই আধিকারিক জানিয়েছেন, ১৩টি মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো সম্ভব হয়েছে। কিন্তু, এখনও ৪৬টি দেহ ওই রাস্তাতেই পড়ে রয়েছে। বাকি দেহ উদ্ধার করাই সম্ভব হয়নি। জরুরি ভিত্তিতে ৪০০ জন উদ্ধারকারীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ১৪০টি গাড়ি উদ্ধারের কাজে পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে। সিওলের সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছনোর চেষ্টা করছেন।

সিওলের এই হ্যালোউইন পার্টির বিপর্যয়ের একাধিক ভিডিয়োয় ইতিমধ্যেই সোশাল মিডিয়া ছয়লাপ হয়ে গিয়েছে। সারিবদ্ধ অ্যাম্বুল্যান্স, রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত মৃতদেহ দেখে শিউরে উঠছেন সকলেই। আহতদের একে একে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। রাস্তাতেই চলছে বহু মানুষের প্রাথমিক চিকিৎসা।


You might also like!