Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

Peru : দক্ষিণ পেরুতে ভূমিধসে মৃত্যু ১৫ জনের, আহত কমপক্ষে ২০ ও খোঁজ নেই দু'জনের

15 died in landslide in peru 20 injured
15 died in landslide in peru 20 injured

 

লিমা, ৭ ফেব্রুয়ারি : পেরুর দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিধসে প্রাণ হারালেন কমপক্ষে ১৫ জন। ভূমিধসের ঘটনায় ২০ জন আহত হয়েছেন ও দু'জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। আরেকুইপা অঞ্চলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে পেরু কর্তৃপক্ষ। গত রবিবার মুষলধারে বৃষ্টির ফলে কাদামাটি এবং পাথরের ধস নামল ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে।

স্থানীয় সময় অনুযায়ী সোমবার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভয়াবহ ভূমিধসে প্রাণ হারিয়েছেন ১৫ জন। ২০ জন আহত হয়েছেন ও দু'জনের খোঁজ পাওয়া যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিকোলাস ভ্যালকারসেল নামে একটি এলাকার চারটি গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকুইপার গভর্নর রোহেল সানচেজ বলেছেন, “এই চারটি গ্রামের পরিস্থিতি সত্যিই খারাপ।"

You might also like!