International

3 years ago

US Gunman Attack : আমেরিকার বিপণিতে বন্দুকবাজের হামলায় ১০ জনের মৃত্যু, পুলিশের গুলিতে নিকেশ আততায়ী

10 people has died in America firing
10 people has died in America firing

 

ওয়াশিংটন, ২৩ নভেম্বর  : বন্দুকবাজের হামলায় ফের রক্তাক্ত হল আমেরিকা। মার্কিন মুলুকের ভার্জিনিয়া প্রদেশে ওয়ালমার্টের একটি বিপণিতে ঢুকে হামলা চালায় এক বন্দুকবাজ। অতর্কিত এই হামলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। পুলিশের পাল্টা গুলিতে মারা গিয়েছে ওই বন্দুকবাজও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে হাতে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে ওয়ালমার্টের বিপণিতে ঢুকেছিল ওই বন্দুকবাজ। ঢুকেই গুলি চালাতে শুরু করে সে। পুলিশ এবং নিরাপত্তা আধিকারিকরা কিছু বুঝে ওঠার আগেই দৌড়োদৌড়ি শুরু করেন বিপণীর ভিতরে থাকা আতঙ্কিত মানুষজন। এখনও পর্যন্ত ১০ জনের দেহ উদ্ধার করেছে পুলিশ। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। পরে ওই বন্দুকবাজকে নিকেশ করেছে পুলিশ বাহিনী।

You might also like!