Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Horoscope

7 months ago

Holi Astrology Tips: গ্ৰহদের রোষে বড় সংকটে ৫ রাশি! হোলাষ্টক চলাকালীন কোন ভুল করলে জীবনে নামতে পারে দুর্যোগ? জানুন বিস্তারিত

Holi Astrology Tips2026
Holi Astrology Tips2026

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হোলির আগে ৮ দিন ধরে চলে হোলাষ্টক। প্রতি বছর ফাল্গুন শুক্লা অষ্টমী তিথি থেকে হোলাষ্টক শুরু হয়। এই বছর হোলাষ্টক শুরু হচ্ছে আগামিকাল ২৪ ফেব্রুয়ারি থেকে। এই সময় বিভিন্ন গ্রহ অশুভ প্রভাব বিস্তার করে। সেই কারণে হোলাষ্টক চলাকালীন নেগেটিভ এনার্জি বাড়ে। প্রচলিত বিশ্বাস, হোলিকা দহনের আগুনে এই নেগেটিভ এনার্জিকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। জেনে নিন হোলাষ্টকে নানা বিপদের মুখে পড়তে পারেন কোন কোন রাশির জাতকরা।

মেষ রাশি: 

মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। লাল গ্রহ মঙ্গল ২৩ ফেব্রুয়ারি শনির চিহ্নে কুম্ভে প্রবেশ করেছে। এর ফলে মঙ্গল আগুনে গ্রহ সূর্য ও রাহুর সঙ্গে মিলিত হবে। এই অশুভ যোগাযোগে আর্থিক ক্ষতি হতে পারে মেষ রাশির জাতকদের। মনের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব বাড়বে। স্বাস্থ্য ভালো থাকবে না।

কর্কট রাশি: 

স্বাস্থ্য নিয়ে নানা সমস্যায় ভুগতে হবে কর্কট রাশির জাতকদের। হোলাষ্টকের ৮ দিন শরীরের খেয়াল রাখুন। কোনও বড় সিদ্ধান্ত নেবেন না। কেরিয়ারে সমস্যা আসবে। পার্টনারের সঙ্গে ঝামেলা হতে পারে।

সিংহ রাশি:

হোলাষ্টকের মধ্যে কোনও ঝুঁকির কাজ করবেন না সিংহ রাশির জাতকরা। কেরিয়ারে অবহেলা করলে বড় ক্ষতি হতে পারে। ব্যবসায়ীরা সতর্ক হয়ে সিদ্ধান্ত নিন। খরচ আচমকা বেড়ে যেতে পারে। কাউকে অন্ধ ভাবে বিশ্বাস করলে প্রতারিত হতে পারেন।

বৃশ্চিক রাশি:

হোলাষ্টকের মধ্যে ধৈর্য্য ও সাবধানতা জরুরি বৃশ্চিক রাশির জাতকদের জন্য। আর্থিক সমস্যা দেখা দিতে পারে। সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হবে। পার্টনারের সঙ্গে সব বিষয়ে খোলাখুলি কথা বলুন। কাজে বাধা আসতে পারে।

কুম্ভ রাশি:

এই সময় সূর্য, মঙ্গল ও রাহুর মতো রাগী গ্রহ কুম্ভ রাশিতে অবস্থান করবে। এই সময়ে বড় ক্ষতি হয়ে যেতে পারে কুম্ভ রাশির জাতকদের। দুর্ঘটনার কবলে পড়তে পারেন। পাওনা টাকা আটকে যাবে। শরীর খারাপ হতে পারে। এই সময় কোথাও বিনিয়োগ করবেন না।

You might also like!