Breaking News
 
India Hormuz:পণ্য চলাচলে বাধা চলবে না’, যুদ্ধবিরতি ঘোষণা হতেই হরমুজ নিয়ে সক্রিয় ভারত সরকার West Bengal Assembly Election: প্রার্থী তালিকা নিয়ে ছাইচাপা আগুন! বিক্ষোভ নেভাতে তড়িঘড়ি ৭ আসনে রদবদল কংগ্রেসের Iran: জলপথের একাধিপত্যে ইরান! হরমুজে জাহাজ চলাচলে কোটি কোটি টাকার ‘ফি’ ভারতে পণ্য সংকটের ইঙ্গিত? Abhaya: বিজেপি প্রার্থীর পথ আটকাল ‘তৃণমূল’! পানিহাটিতে অভয়ার মাকে ঘিরে বিক্ষোভ, অশান্তি চরমে West Bengal Assembly Election:মনোনয়ন জমা দিয়ে ‘তদন্ত’ ও ‘বিচার’ দাবি মমতার! সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিতে নতুন চাপে নির্বাচন কমিশন? West Bengal Assembly Election:ভবানীপুরের ঘরের মেয়ে না কি বাংলার নেত্রী? মনোনয়ন পেশের পর ‘মিনি ইন্ডিয়া’ বার্তায় চমক মমতার

 

Health

2 years ago

Monsoon Health Tips :বর্ষায় কীভাবে নিজেকে সুস্থ রাখবেন? জেনে নিন

Monsoon Health Tips
Monsoon Health Tips

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বর্ষাকাল প্রায় এসেই গেল। মাঝে মাঝেই আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তবে পুরোপুরি বর্ষা আসতে এখনও কয়েকটা দিন বাকি রয়েছে। একনাগাড়ে বৃষ্টি । বাড়ি থেকে বেরোনোই যাবে না তখন। বাড়িতে বসে বৃষ্টি দেখা যতটা মনোরঞ্জক, ততটাই বিরক্তিকর কাদা প্যাচপ্যাচে রাস্তায় বৃষ্টির মধ্যে কাজে যাওয়া। কিন্তু না গেলেও উপায় নেই। ঝড়-বৃষ্টি , গরম , শীত সবের মধ্যেও কাজ তো করতেই হবে। বর্ষাকাল মনোরম হলেও, এই সময়ে বিভিন্ন অসুখ দেখা যায়। ইনফেকশন , অ্যালার্জ , বদহজম , এছাড়া আরও বিভিন্ন শারীরিক সমস্যা মানুষ এই সময়ে ভোগেন। তাহলে জেনে নিন কীভাবে বর্ষাকালে অসুখের হাত থেকে রক্ষা পাবেন আর কীভাবে সুস্থ থাকবেন-

 * গরম জলে মধু দিয়ে খান - 

বর্ষাকালের প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে সামান্য গরম জলে লেবু দিয়ে খাবার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। কারণ এটি খেলে আপনার ওজন যেমন নিয়ন্ত্রণে থাকবে, সেইসঙ্গে যদি কোনও ভাইরাস শরীরে ঢোকে সেটিও কিন্তু বেরিয়ে যাবে।

 * লবণ কম খান -

বর্ষাকালে স্বাদ অনুযায়ী লবণ দেবেন, বেশি লবণ খাবেন না। কারণ লবণ শরীরে সোডিয়ামের মাত্রাকে বাড়িয়ে তোলে, তাই এই সময় উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। শুধু তাই নয়, কার্ডিওভাসকুলার, ডায়াবেটিস রোগের সম্ভাবনা বেড়ে যায়। তাই বর্ষাকালে যতটা পারবেন নুন খাওয়া এড়িয়ে চলবেন।

 * মৌসুমী ফল খান - 

বেশি করে ফল খাবেন, ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। এটি আপনার শরীরে জলের ঘাটতি হবে না। মৌসুমী ফল খাবেন। বর্ষাকালে জাম, আপেল, ডালিম, ন্যাশপাতি ইত্যাদি ফল খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। এগুলো আপনার শরীরে পুষ্টি বাড়াবে। ঠিক তেমন সংক্রমণ, এলার্জি থেকে আপনাকে দূরে রাখবে।

  * পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন -

বর্ষাকালে খাওয়া দাওয়ার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে ঘুমানোরও চেষ্টা করবেন, না হলে শরীর খারাপ হয় সম্ভাবনা থাকবে। বর্ষায় রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবার জন্য যেমন সঠিক পরিমাণে পুষ্টিগুণের দরকার, ঠিক তেমনি আপনার ভালোভাবে ঘুমোনো দরকার। 

 * রাস্তার খাবার এড়িয়ে চলুন

বর্ষাকালে রাস্তার খাবার এড়িয়ে চলাই ভালো। এই সময় খুব একটা স্বাস্থ্যবিধি মেনে রাস্তার ফুড তৈরি হয় না। তাই এমত অবস্থায় আপনাদের ভাজা খাবার না খাওয়াই ভালো, বাইরে যেকোন খাবার এড়িয়ে চলুন।

You might also like!