Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Zimbabwean cricket legend Heath Streak passes away :৪৯ বছর বয়সে প্রয়াত জিম্বাবোয়ের ক্রিকেট লেজেন্ড হিথ স্ট্রিক, ক্রীড়া মহলে শোকের আবহ

Zimbabwean cricket legend Heath Streak passes away
Zimbabwean cricket legend Heath Streak passes away

 

হারারে, ২৩ আগস্ট : মাত্র ৪৯ বছর বয়সে প্রয়াত হয়েছেন জিম্বাবোয়ের ক্রিকেট লেজেন্ড হিথ স্ট্রিক। জিম্বাবোয়ের এই প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। মঙ্গলবার প্রয়াত হন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। কোলন এবং যকৃতের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন স্ট্রিক। দক্ষিণ আফ্রিকার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। তখনই চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন, স্ট্রিকের বাঁচার সম্ভাবনা খুবই কম। সেই আশঙ্কায় সত্যি হল, মাত্র ৪৯ বছর বয়সে প্রয়াত হয়েছেন হিথ স্ট্রিক।

১৯৯৩ সালে ১০ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক হয় স্ট্রিকের। দেশের হয়ে ১৮৯টি এক দিনের ম্যাচ এবং ৬৫টি টেস্ট খেলেছেন তিনি। টেস্টে ১৯৯০ রান এবং ২১৬টি উইকেট রয়েছে তাঁর। সাদা বলের ক্রিকেটে ২৯৪৩ রান এবং ২৩৯টি উইকেট রয়েছে। ২০০৫-এ আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ খেলেন তিনি। দেশকে ২১টি টেস্ট এবং ৬৮টি এক দিনের ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ২০২১ সালে তাঁকে আট বছরের জন্যে নির্বাসিত করে আইসিসি। দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন তিনি। পরে অবশ্য তিনি ক্ষমা চান এবং জানান ম্যাচ গড়াপেটার সঙ্গে কোনও দিনই তিনি যুক্ত ছিলেন না।


You might also like!