Breaking News

 

Game

2 years ago

ATP Finals 2023: প্রথম ইতালিয়ান হিসেবে এটিপি ফাইনালসের শিরোপা মঞ্চে উঠলেন ইয়ানিক সিনার

Jannik Sinner
Jannik Sinner

 

তুরিন, ১৯ নভেম্বর :দ্বিতীয় সেটে দানিল মেদভেদেভ ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জমিয়ে তোলেন, কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেননি ইয়ানিক সিনারের কাছে। তৃতীয় সেট জিতে প্রথম ইতালিয়ান হিসেবে মরসুমের শেষ টুর্নামেন্ট এটিপি ফাইনালসের শিরোপা মঞ্চে উঠলেন ইতালিয়ান ইয়ানিক সিনার।

ইতালির তুরিনে সেমি-ফাইনালে শনিবার মেদভেদেভকে ৬-৩, ৬-৭ (৪-৭), ৬-১ গেমে হারান সিনার। এবার গ্রুপ পর্বে তিন ম্যাচের সবকটি জেতা একমাত্র খেলোয়াড়ও ইতালির এই ২২ বছর বয়সী তরুণ।

শিরোপা লড়াইয়ে সিনার মুখোমুখি হবেন আরেক সেমি-ফাইনালে নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাসের মধ্যে জয়ীর বিপক্ষে।শিরোপা জিততে পারলে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে সিনার পাবেন ৪৮ লাখ ডলার পুরস্কার।


You might also like!