Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

India south africa match: দলের তরুণ ছেলেদের সঙ্গে জয়টা সেলিব্রেট করব, মন্তব্য ম্যান ইন ব্লু-এর অধিনায়কের

Will celebrate the win with the young boys of the team, commented the captain of the Man in Blue
Will celebrate the win with the young boys of the team, commented the captain of the Man in Blue

 

পার্ল, ২২ ডিসেম্বর: মাঝে আর দুটো দিন, তারপরেই বড়দিন। বড়দিনের দু’দিন আগেই মেন ইন ব্লু পেল ক্রিসমাসের উপহার। ২০১৮ সালে প্রোটিয়াদের ডেরা থেকে বিরাট কোহেলি সিরিজ জিতে নিয়ে এসেছিল। এবার পাঁচ বছর পর দক্ষিণ আফ্রিকায় কে এল রাহুলের নেতৃত্বে তরুণ ব্রিগেড গতকাল রাতে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওডিআই সিরিজ জিতল।সুতরাং এ বার লোকেশ রাহুল হলেন ভারতের দ্বিতীয় অধিনায়ক, যাঁর নেতৃত্বে নেলসন ম্যান্ডেলার দেশে ২-১ব্যবধানে ওডিআই সিরিজ জিতল টিম ইন্ডিয়া।

ম্যাচের শেষে লোকেশ রাহুল বলেছেন, ‘এই ছেলেগুলোর সঙ্গে খেলে ভালো লাগছে। বিশ্বকাপ ফাইনালের হতাশাজনক হারের পর দক্ষিণ আফ্রিকায় খেলতে এসেছি। আসার পর থেকেই মনে হচ্ছে দলের সঙ্গে থাকতে ভালো লাগছে। আমি খুশি তরুণ ছেলেদের খেলা দেখে। দলের ছেলেদের সঙ্গে এই জয়টা সেলিব্রেট করব। তারপর এক-দু’দিনের মধ্যে টেস্ট সিরিজে ফোকাস করব।’

You might also like!