Game

3 years ago

Weather forecast during IPL in eden:৪০ ডিগ্রি তাপমাত্রা! শুক্রবার সন্ধ্যায় ইডেনে থাকতে পারে গরম

Weather forecast during IPL in eden
Weather forecast during IPL in eden

 

কলকাতা, ১৪ এপ্রিল : দাপট দেখাতে শুরু করেছে গরম। বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতিতে শুক্রবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে। সন্ধ্যার খেলায় কেমন থাকবে কলকাতার আবহাওয়া? আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার দিন আবহাওয়ার পরিবর্তন হবে না। অর্থাৎ, ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে।

সন্ধ্যায় খেলা হলেও তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ, গরম থাকবে। তবে গরম থাকলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতা খুব একটা বেশি নয়। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি কম হবে।

You might also like!