Game

2 years ago

virat kohli:আগামীকাল ওডিআইতে সচিনের আরও এক রেকর্ড ভাঙার সামনে বিরাট

Virat on the verge of breaking another Sachin record in ODIs tomorrow
Virat on the verge of breaking another Sachin record in ODIs tomorrow

 

বার্বাডোজ, ২৬ জুলাই: কিং কোহলি রেকর্ড ভাঙা গড়ার কারিগর। টুর্নামেন্টে এলেই তিনি রেকর্ড গড়েন আর ভাঙেন। এবার আগামীকাল বার্বাডোজ ওয়ানডেতে বিরাটের সামনে এসেছে সচিন তেন্ডুলকরের এক রেকর্ড ভাঙার সুযোগ। কী সেই রেকর্ড?

বিরাট কোহলি আগামীকাল বার্বাডোজের ওডিআই ক্রিকেটে সচিন তেন্ডুলকরের যে রেকর্ড ভাঙতে চলেছেন তা হল – ওডিআই ক্রিকেটে দ্রুততম ১৩ হাজার রান করা। এই তালিকায় শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর। ওডিআই ক্রিকেটে সবচেয়ে দ্রুত ১৩ হাজার রান করতে সচিনের লেগেছিল ৩২১ ইনিংস। সেখানে বিরাট ২৬৫তম, অর্থাৎ ৫৬ ইনিংস কম খেলে সচিনের সেই রেকর্ডের সামনে চলে এসেছেন। এখনও পর্যন্ত ২৬৫ ইনিংসে খেলে বিরাট করেছেন ১২ হাজার ৮৯৮ রান। ওডিআইতে ১৩ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করতে বিরাটকে এখনও করতে হবে ১০২ রান।

এই সফরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে বিরাট। সুতরাং এই সফরেই এই মাইলস্টোন স্পর্শ করে ফেলতে পারেন বিরাট । শুধু স্পর্শ নয় এই রান অতিক্রম করে অনেক দূর যেতে পারেন বিরাট।

এক দিনের ক্রিকেটে দ্রুততম ১৩ হাজার রান করা ক্রিকেটারদের তালিকায় রয়েছেন – সচিন তেন্ডুলকর (৩২১), রিকি পন্টিং(৩৪১), কুমার সঙ্গাকারা(৩৬৩) ও সনৎ জয়সূর্য(৪১৬) ইনিংস।দেখা যাচ্ছে এই চার কিংবদন্তি ওডিআইতে ১৩ হাজার রান পূর্ণ করতে বিরাটের থেকে বেশি ইনিংস খেলেছেন।


You might also like!