Game

3 years ago

TATA IPL 2023 : আইপিএলে অধিনায়ক হয়ে বিরাট আর্থিক ক্ষতির মুখে কোহলি

Virat Kohli The Former Captain of Royal Challengers Bangalore
Virat Kohli The Former Captain of Royal Challengers Bangalore

 

মুম্বই, ২৫ এপ্রিল : রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিতেও আর্থিক ক্ষতি হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটারদের। সব থেকে বেশি ক্ষতির মুখে পড়েছেন অধিনায়ক বিরাট কোহলির। রাজস্থানের বিরুদ্ধে আরসিবি-র অধিনায়ক ছিলেন তিনি। রাজস্থানের বিরুদ্ধে মন্থর ওভার রেটে বল করার জন্য শাস্তি দেওয়া হল বিরাটদের।

এবারের মরসুমে দ্বিতীয় বার মন্থর ওভার রেটের শাস্তি পেল আরসিবি। অধিনায়ক বিরাটের তাই ২৪ লক্ষ টাকা জরিমানা হয়েছে। সেই সঙ্গে বেঙ্গালুরুর প্রথম একাদশে থাকা ক্রিকেটারদের ৬ লক্ষ টাকা অথবা ম্যাচ ফি-র ২৫ শতাংশ দিতে হবে। আইপিএলের তরফে বলা হয়েছে, “২৩ এপ্রিল বেঙ্গালুরুতে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে মন্থর ওভার রেটে বল করার জন্য আরসিবি-র অধিনায়ক বিরাট কোহলিকে বিরাট অঙ্কের জরিমানা করা হয়েছে।”

একই ভুল দ্বিতীয় বার করার জন্যই বিরাটকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে দলের ক্রিকেটারদেরও জরিমানা করা হয়েছে। আরসিবি-র ঘোষিত অধিনায়ক ডুপ্লেসি। কিন্তু শেষ দু’টি ম্যাচে তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হচ্ছে। অধিনায়ক করা হচ্ছে বিরাটকে। সেটার কারণেই বিরাটের ২৪ লক্ষ টাকা জরিমানা হল।

You might also like!