Game

2 years ago

অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ : ফাইনালে উরুগুয়ের প্রতিপক্ষ ইতালি

Under-19 World Cup  2023
Under-19 World Cup 2023

 

আর্জেন্টিনা, ৯ জুন : ব্রাজিলকে হারিয়ে অনূর্ধ্ব বিশ্বকাপ মিশন শুরু করেছিল ইতালি। সেই ইটালি দক্ষিণ কোরিয়াকে হারিয়ে এবার ফাইনালেরও টিকিট কাটল। বৃহস্পতিবার (৮ জুন) রাতে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়েছে ইতালি। শিরোপার মঞ্চে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। আগামী ১১ জুন ভারতীয় সময় রাত তিনটায় শিরোপার লড়াইয়ে নামবে এই দুটি দল।

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে এখন পর্যন্ত একটি ফাইনালও খেলতে পারেনি বড়দের প্রতিযোগিতায় চারবারের চ্যাম্পিয়ন ইতালি। অন্যদিকে, উরুগুয়েও এখন পর্যন্ত কোনো শিরোপার দেখা পায়নি বয়সভিত্তিক এই টুর্নামেন্টে। তাই যে দলই ফাইনালে জিতুক নতুন কোনো চ্যাম্পিয়ন পেতে চলেছে ফুটবল বিশ্ব।

You might also like!