Game

2 years ago

Lionel Messi : মেসির জোড়া গোল, জয় পেল ইন্টার মিয়ামি

Lionel Messi (File Picture)
Lionel Messi (File Picture)

 

মিয়ামি, ৭ আগস্ট :নডালাসের বিরুদ্ধে হারতেই বসেছিল ইন্টার মায়ামি। কিন্তু হতে দিলেন না লিওনেল মেসি। তাকে আটকাতে না পেরে জয় থেকে বঞ্চিত হল ডালাস। আর তা হল মেসির জোড়া গোলে।

সোমবার (৭ আগস্ট) সকাল ৭টায় লিগস কাপের শেষ ষোলোতে মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি ও এফসি ডালাস। পুরো সময়ে ম্যাচটি ৪-৪ গোলে অমীমাংসিত থাকে। টাইব্রেকারে ম্যাচটি গড়ায়। টাইবেকারে ইন্টার মায়ামি জয় পায়। ম্যাচটিতে জোড়া গোল করেন মেসি। আর তাতেই টানা তিন ম্যাচে মিয়ামির হয়ে জোড়া গোলের মাইলফলক স্পর্শ করেন এলএমটেন।এদিন মেসির এমন পারফর্ম দেখে কেঁপে ওঠেছিল টয়োটা স্টেডিয়াম।

You might also like!