Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

ICC World Cup 2023 : এবার বিশ্বকাপ মাতবে প্রীতমের 'দিল জশন বোলে...'-র সুরে

Ranveer and Pritam  (File Picture)
Ranveer and Pritam (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ ১২ বছর পর ভারতে অনুষ্ঠিত হতে চলেছে এবারের বিশ্বকাপ।চলতি বছরের আগামী মাসের ৫ তারিখ থেকে শুরু হতে চলেছে সেই মহারন , তার আগেই প্রকাশিত হল বিশ্বকাপের থিম সং। গানের নাম 'দিল জশন বোলে।'এই গানটির সুরকার প্রীতম।এই গানে পর্দায় দেখা যাচ্ছে রণবীর সিংকে। উল্লেখ্য,এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রোমোতেও দেখা গিয়েছে বলিউডের অভিনেতাকে। 

গানের পোস্টারে দেখা যাচ্ছে, রণবীর পরে আছেন নেভি ব্লু রংয়ের শার্ট। সঙ্গে মেরুন রং-এর ব্লেজার। মানানসই টুপি। দূরে দেখা যাচ্ছে, অংশগ্রহণকারী সব দেশের জার্সি পরে রয়েছেন সমর্থকেরা। ২০১১ সালের বিশ্বকাপের থিম সং ছিল দে ঘুমাকে। হিন্দির পাশাপাশি বাংলা ও সিংহলি ভাষায় প্রকাশিত হয়েছিল সেই থিম সং। এবারের থিম সংয়ের নাম ‘দিল জশন বোলে।‘ 

৫ অক্টোবর আমদাবাদে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজ়িল্যান্ড। তার আগে ক্যাপ্টেন্স ডে থাকবে। বিশ্বকাপের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই। সেই অনুষ্ঠানেও থাকবে নানা চমক। গতবারের আইপিএল-এর থিম সং শোনা গিয়েছিল অরিজিৎ সিং-এর গলায়। উদ্বোধনে পারফর্ম করেছিলেন বলিউডের তারকা গায়ক। সেবারও রণবীর সিং-কে মুখ করা হয়েছিল। এবার বিশ্বকাপের থিম সং-এও তাঁকেই দেখা গেল মুখ হিসেবে। 

উল্লেখ্য, ২০১১ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে ছিল ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। সে কারণে থিম সং প্রকাশিত হয়েছিল তিনটি ভাষায়। হিন্দিতে 'দে ঘুমাকে' বাংলায় 'মার ঘুরিয়ে' ও সিংহলি ভাষায় 'সিংহা উড়ানে' হিন্দি গানে সুর দিয়েছিলেন শঙ্কর, এহসান, লয়। গেয়েছিলেন শঙ্কর মহাদেবন ও দিব্য কুমার।   


You might also like!