Game

2 years ago

IND vs WI ODI series:আগামীকাল শুরু এক দিনের সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ়ে হালকা মেজাজে হার্দিক-সূর্যকুমারেরা

The one-day series starts tomorrow, with Hardik-Suryakumar in a lighter mood in the West Indies
The one-day series starts tomorrow, with Hardik-Suryakumar in a lighter mood in the West Indies

 

বার্বাডোজ, ২৬ জুলাই :আগামীকাল অর্থাৎ ২৭ জুলাই থেকে বার্বাডোজের কেনিনংটন ওভালে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় এক দিনের সিরিজ়। সাদা বলের ক্রিকেট খেলতে ক‍্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছে গেছেন হার্দিক, সূর্যকুমাররা।

প্রস্তুতি চলছে ভারতীয় দলের। টেস্ট ১-০ জয়ের পর একদিনের সিরিজ জিততেও বদ্ধপরিকর ভারত। ক্রিকেটীয় ব্যস্ততার ফাঁকে যারা প্রথমবার ওয়েস্ট ইন্ডিজ় সফরে গেছেন তারা প্রাকটিসের পর ভ্রমণ করছেন ক‍্যারিবীয় দ্বীপপুঞ্জ।

তাছাড়াও ভারতীয় ক্রিকেটাররা সমুদ্রে স্নান করে সময় কাটাচ্ছেন। সমুদ্রের হাঁটু জলে দাঁড়িয়ে ছবিও তুলেছেন। আর সেই ছবি সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। আসলে খেলার আগে ক্রিকেটাররা দারুনভাবে এনজয় করছেন ক‍্যারিবীয় দ্বীপপুঞ্জ।


You might also like!