Breaking News
 
WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী Suvendu Adhikari: ‘মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না’, পুরনো সরকারের বিরুদ্ধে বিধানসভায় তোপ শুভেন্দুর Rathin Bose : রথীন্দ্র বোস হলেন স্পিকার, স্বচ্ছতার বার্তা দিয়ে বিধানসভা লাইভের ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

Game

2 years ago

Indian Hockey:বাংলাদেশকে একডজন গোল, সোনার স্বপ্ন দেখছে ভারতীয় হকি টিম

Indian Hockey team
Indian Hockey team

 

হানঝাউ, ২ অক্টোবর : হরমনপ্রীতরা যে ফর্মে ছিলেন সেই ফর্মেই রয়েছেন।প্রতিটি দলকেই ডজন ডজন গোল দিচ্ছেন। গ্রুপের শেষ ম্যাচেও বাংলাদেশকে একডজন গোল দিল হরমনপ্রীত সিংয়ের টিম। এশিয়ান গেমসের সব হকি দলের দিকে তাকিয়ে বলতে হচ্ছে হকিতে এখনও পর্যন্ত সেরা টিম ভারতই। পাঁচটা ম্যাচে মোট ৫৬ গোল দিলেন ভারতীয় হকির প্লেয়াররা। গ্রুপ শীর্ষে থেকেই সেমিফাইনালে পা রাখল ভারত।

বি গ্রুপের ম্যাচ এখনও শেষ হয়নি। মালয়েশিয়া কিংবা চিনের বিরুদ্ধে সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ভারত। হরমনপ্রীত, অভিষেকরা এশিয়ান গেমস থেকে সোনা আর প্যারিস অলিম্পিকের টিকিট দুইই নিয়ে ফিরতে চাইছেন এই এশিয়ান গেমস থেকে।

You might also like!