Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Game

2 months ago

Commonwealth Games: কমনওয়েলথ গেমসের মশাল ও পতাকা আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে তুলে দেওয়া হল

Glasgow Hands Commonwealth Games Baton to India
Glasgow Hands Commonwealth Games Baton to India

 

গ্লাসগো, ৩ আগস্ট : ভারতের হাতে এল কমনওয়েলথের পতাকা। ২০৩০ সালে গুজরাটের আহমেদাবাদে হবে শতবর্ষের কমনওয়েলথ গেমস। রবিবার রাতে কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠান হলো গ্লাসগোর দ্য হাইড্রো স্টেডিয়ামে। কমনওয়েলথ গেমসের পতাকা তুলে দেওয়া হয়েছে ভারতের প্রতিনিধি নীরজ চোপড়া, পিটি ঊষা এবং গুজরাটের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাঙ্ঘভির হাতে। সমাপনী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ভারত-স্কটল্যান্ডের সাংস্কৃতিক যুগলবন্দি।

ভারতের অনুষ্ঠানে ছিল মোট তিনটি পর্ব। প্রথম পর্বে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর উদযাপন করা হয়। অভিনেত্রী মানুষী চিল্লারের সঙ্গে ভারতের নানা ভাষা, সংস্কৃতি ও শিল্পকলার বৈচিত্র্য তুলে ধরেন শতাধিক নৃত্যশিল্পী। অনুষ্ঠানে দেখানো হয় আহমেদাবাদকে নিয়ে একটি তথ্যচিত্রও।

দ্বিতীয় পর্বে ছিল ভারত ও স্কটল্যান্ডের সাংস্কৃতিক মেলবন্ধন। সেতারবাদক ঋষভ শর্মা এবং স্কটিশ সঙ্গীতশিল্পী রস আইনসলির যুগলবন্দিতে মেতে ওঠে গোটা অনুষ্ঠান। এর পর দুই ছেলে সিদ্ধার্থ ও শিবমকে নিয়ে মঞ্চে আসেন শঙ্কর মহাদেবন। ছিলেন গুজরাটের গায়িকা ভূমি ত্রিবেদীও।

সমাপ্তি অনুষ্ঠানে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডিউক অফ এডিনবদার প্রিন্স এডওয়ার্ড। তিনি ক্রীড়াবিদ, আয়োজক, স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান। সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন, ‘আপনারা কমনওয়েলথের ঐক্য, বন্ধুত্ব ও ক্রীড়াসুলভ মানসিকতার প্রকৃত উদাহরণ তুলে ধরেছেন। চার বছর পরে ভারতের আহমেদাবাদে কমনওয়েলথ গেমসের শতবর্ষ উদযাপনে বিশ্বের সব দেশের ক্রীড়াবিদদের আমন্ত্রণ রইল।’

You might also like!