Game

2 years ago

Asian Games:এশিয়ান গেমসের চূড়ান্ত দল ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন

The All India Football Federation has announced the final squad for the Asian Games
The All India Football Federation has announced the final squad for the Asian Games

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ এশিয়ান গেমসের জন্য চূড়ান্ত দল ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সুনীল ছেত্রীর মতো সিনিয়রদের যাওয়া নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যা মিটেছে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী মূলত অনূর্ধ্ব ২৩ দলের খেলা। তবে তিন জন ২৩ উর্ধ্ব ফুটবলার রাখা যাবে। জায়গা পেলেন যে তিনজন তারা হলেন সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান এবং গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। ফেডারেশন সভাপতি জানিয়েছন, এই তিনজনের অনুমতি পত্রের জন্য আবেদন করা হয়েছে। কিছুক্ষণ আগেই ২২ সদস্যের দল ঘোষণা করেছে ফেডারেশন। ইগর স্টিমাচের এই স্কোয়াডে রয়েছেন সুনীলরা।

এশিয়ান গেমসে ভারতের স্কোয়াড- (গোলকিপার) গুরপ্রীত সিং সান্ধু, গুরমীত সিং, ধীরজ সিং, (ডিফেন্ডার) সন্দেশ ঝিঙ্গান, আনোয়ার আলি, নরেন্দর গেহলট, লালচুংনুনগা, আকাশ মিশ্র, রোশন সিং, আশিস রাই, (মিডফিল্ডার) জিকসন সিং, সুরেশ সিং, আপুইয়া রালতে, অমরজিৎ সিং, রাহুল কেপি, নাওরেম মহেশ, (ফরোয়ার্ড) শিব শক্তি নারায়ণ, রহিম আলি, অনিকেত যাদব, বিক্রমপ্রতাপ সিং, রোহিত দানু, সুনীল ছেত্রী

You might also like!