Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Game

2 months ago

India vs South Africa 2nd T20I: দ্বিতীয় টি-টোয়েন্টি, ডি ককের ৯০ রানের ইনিংসে দক্ষিণ আফ্রিকা সিরিজে সমতা আনল

IND vs SA 2nd T20I
IND vs SA 2nd T20I

 

কলকাতা, ১২ ডিসেম্বর  : চণ্ডিগড়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কুইন্টন ডি ককের ঝোড়ো ইনিংসের কল্যাণে ভারতের বিপক্ষে বড় রান করে দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে ব্যর্থ স্বাগতিক দলের ব্যাটাররা। বৃহস্পতিবার পাঁচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ৫১ রানের ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৬২ রানে থামে স্বাগতিকরা। ৪৬ বলে ৭ ছক্কা ও ৫ চারের মারে ৯০ রানের ইনিংস খেলে প্রোটিয়াদের জয়ের অন্যতম নায়ক ডি কক। ভারতের পক্ষে ৪ ওভার বল করে সবচেয়ে বেশি ৫৪ রান খরচ দিলেও উইকেটশূন্য ছিলেন আর্শদীপ সিং। উইকেটশূন্য জাসপ্রিত বুমরাহও দেন ৪৫ রান। ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নিয়ে দলের সফল বোলার বরুণ চক্রবর্তী। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থ ভারত। বিপর্যয়ে পড়া ভারতকে পঞ্চম উইকেটে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন তিলক বার্মা ও হার্দিক পান্ডিয়া। তবে তারা সফল হননি। তিলক ৩৪ বলে ৬২ রানের ইনিংস খেলে হারের ব্যবধান কমিয়েছেন। এছাড়া হার্দিক ২৩ বলে ২০ আর জিতেশ শর্মা ১৭ বলে ২৭ রান করেছেন। প্রোটিয়াদের হয়ে বার্টমান ৪, আর ২টি করে উইকেট নেন লুঙ্গি এনগিদি, মার্কো ইয়ানসেন ও লুথো সিপামলা।সিরিজ এখন ১-১। সিরিজে এগিয়ে যাওয়ার লড়াইয়ে আগামী ১৪ ডিসেম্বর ধর্মশালায় মুখোমুখি হবে দুদল।

You might also like!