Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

2 years ago

Saudi money jingling: সৌদির টাকার ঝনঝনানি, ইউরোপিয়ান ক্লাবগুলো কি হুমকির মুখে!

Saudi money jingling, European clubs are under threat!
Saudi money jingling, European clubs are under threat!

 

কলকাতা, ২৬ জুন : দেশের ফুটবলকে ভালো জায়গায় নিয়ে যেতে এখন বিপুল অর্থ ঢালছে সৌদি আরব। ইউরোপ থেকে নামী সব তারকা ফুটবলারকে প্রচুর অর্থ দিয়ে কিনে নিচ্ছে তারা। ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমা সমেত আরও অনেক তারকা ফুটবলারকে নিচ্ছে তারা। প্রশ্ন উঠেছে, সৌদির এই অর্থের কাছে ইউরোপিয়ান ক্লাবগুলো হুমকিতে পড়ে যাচ্ছে কিনা? তবে উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছেন।

ক্রিশ্চিয়ানো রোনালদো এবং করিম বেনজেমা অবিশ্বাস্য টাকার বিনিময়ে ইউরোপীয় ক্লাব ছেড়ে সৌদি আরবের ক্লাবে চলে গেছেন। প্রায় একই ধরনের প্রস্তাব ছিল লিওনেল মেসি ও লুকা মড্রিচের জন্যও। সৌদি যুবরাজ মোহম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশটির শীর্ষ লিগের চারটি দলের মালিকানা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডে চলে যাওয়ায় আরও অনেক তারকা ইউরোপ থেকে সৌদিতে যাওয়ার জন্য পা দিয়ে রয়েছেন। এটা ইউরোপিয়ান ক্লাবগুলোর জন্য হুমকি কিনা- এমন প্রশ্নে ডাচ ব্রডকাস্টার এনওএসকে সেফেরিন বলেছেন, ‘না, মোটেই না। আমি মনে করি, সৌদি আরব এ পথে পা দিয়ে ভুল করেছে। ফুটবলের বড় একটা ভুল। কারণ তারা এ নিয়ে যা করছে তা ঠিক করছে না। তাদের উচিত নিজেদের একাডেমিগুলোর ওপর জোর দেওয়া। তাদের উচিত একাডেমি গুলোতে অর্থ লগ্নী করা। একাডেমি গুলোতে বিদেশি কোচ নিয়োগ করা, যাতে তাদের নিজেদের খেলোয়াড়দের উন্নতিতে মনোযোগী হয়।'

চীনের উদাহরণ দিয়ে উয়েফা সভাপতি বলেছেন, 'চীনও এই ধরনের ভুল করেছিল। ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে যাওয়া খেলোয়াড়দের নিয়ে তারা লিগ চালানোর চেষ্টা করেছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এর জন্য ইউরোপিয়ান ফুটবল আকর্ষণ হারাবে কিনা এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছেন, ' ক্যারিয়ারের শেষ দিকে এসে তারা কিছু অর্থ লাভের আশায় অন্যত্র যাবে, এটাই স্বাভাবিক। তার জন্য ইউরোপিয়ান ফুটবল আকর্ষণ হারাবে না।'

You might also like!