Game

2 years ago

West Indies :সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ

Samata Feral West Indies
Samata Feral West Indies

 

বারবাডোজ, ৩০ জুলাই: ঘরের মাঠে গত পাঁচটি দ্বিপাক্ষিক সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। শনিবার রাতে ভারতের কাছে সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজকে টানা ছ-টি ম্যচে হারনোর । বিরাট-রোহিতহীন ভারতীয় দল সেটা পারল না। ওয়ান ডে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক শেই হোপ আরও একটা ভালো ইনিংস খেললেন। তবে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে নজর কাড়লেন তরুণ ব্যাটার কেসি কার্টি।

টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বিরাট-রোহিতের অনুপস্থিতি কাজে লাগাতে ব্যর্থ তরুণ ভারতীয় ব্যাটাররা। ঈশান কিষাণ প্রথম ম্যাচের মতোই হাফসেঞ্চুরি করে নজর কাড়লেন। মিডল ও লোয়ার অর্ডারে বিপর্যয়ে ভারত শেষ ১৮১ রানে। জয়ের জন্য দরকার ১৮২ রান।এই অবস্থায় অবিচ্ছিন্ন জুটিতে ৯১ রান যোগ করেন শেই হোপ ও কেসি কার্টি।২৪ তম ওডিআই হাফসেঞ্চুরি শেই হোপের। তবে নজর কাড়লেন তরুণ কার্টি । তিনি করলেন ৪৮ রান। ২ রানের জন্য হাফসেঞ্চুরির হল না। ৩৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে গেল। শেই হোপ ৬৩ এবং কেসি কার্টি ৪৮ রানে অপরাজিত থাকলেন। সিরিজ ফিরল সমতায়।




You might also like!