Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Ind Vs Pak: ১০ সেপ্টেম্বর ভারত-পাক ম্যাচের জন্য রিজার্ভ ডে, সিদ্ধান্ত পিসিবি'র

Ind Vs Pak
Ind Vs Pak

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এশিয়া কাপে (Asia Cup 2023) ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan) ম্যাচের জন্য একটি রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নেওয়া হল। আগামী ১০ সেপ্টেম্বর ওই ম্যাচটি হওয়ার কথা। বৃষ্টি বা অন্য কোনও কারণে ভেস্তে গেল, অন্য আর একদিন ম্যাচটি আয়োজিত হবে বলে ঘোষণা করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) বা পিসিবি। আগামী ১৭ সেপ্টেম্বর আয়োজিত হবে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ। ফাইনাল ছাড়া কেবলমাত্র এই একটি ম্যাচের জন্যই রিজার্ভ ডে-র ব্যবস্থা করা হল।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর ভারত-পাক ম্যাচে ভিলেন হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। ভারতের ইনিংস বৃষ্টিতে অনেকবার আটকে যায়। কোনও মতে তা শেষ হলেও পাকিস্তানের ইনিংস শুরুই হয়নি। সুপার ফোরের এই ম্যাচেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা। এবারের ম্যাচ কলোম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে হওয়ার কথা। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে ৭০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে।

বুধবার সুপার ফোরের প্রথম ম্যাচেই দারুণ পারফরম্যান্স করেছে পাকিস্তান। বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে তাঁরা। ভারতকে ইতিমধ্যেই হুমকি দিয়েছেন পাক অধিনায়ক বাবর আজম।

You might also like!