Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

East Bengal : চ্যাম্পিয়ন্স লিগ ২-তে খেলার ছাড়পত্র পেল লাল-হলুদ

East Bengal (File Picture)
East Bengal (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সুপার কাপের পর এবার এশীয় পর্যায়ের প্রতিযোগিতায় খেলতে চলেছে ইস্টবেঙ্গল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর যোগ্যতা অর্জন পর্বে খেলতে চলেছে তারা। সুপার কাপ জয়ী দলকে এই সুযোগ দেওয়া হয়। ইস্টবেঙ্গলের সামনে সেই সুযোগ এসে গিয়েছে। 

পরের মরসুম থেকে আর এএফসি কাপ থাকছে না। তার জায়গায় শুরু হতে চলেছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২। এটি এএফসি-র দ্বিতীয় সারির ক্লাব প্রতিযোগিতা। পরের বছর থেকে আইএসএল জিতলেও চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ মিলবে না। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তেই খেলতে হবে। তবে আইএসএল জিতলে সরাসরি সুযোগ পাওয়া যাবে গ্রুপ পর্বে। সুপার কাপ জিতলে যোগ্যতা অর্জন পেরিয়ে তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বে যাওয়া যাবে। সেই জন্যই ইস্টবেঙ্গল খেলবে যোগ্যতা অর্জন পর্বে। 

দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে যোগ্যতা অর্জন পর্ব খেলার ছাড়পত্র পেয়েছে ইস্টবেঙ্গল। তাদের পাশাপাশি এখনও পর্যন্ত যোগ্যতা অর্জন পর্বে খেলার ছাড়পত্র পেয়েছে তাজিকিস্তানের রাভশান কুলব এবং তুর্কমেনিস্তানের আর্কাদাগ। আরও তিনটি ক্লাবের যোগ্যতা অর্জন বাকি। জুলাই মাসে এই যোগ্যতা অর্জন পর্বের খেলাগুলি হবে।

You might also like!