Game

3 years ago

IPL 2023- RR vs SRH :মুখোমুখি রাজস্থান ও হায়দরাবাদ, মরণবাঁচন লড়াই সানরাইজার্সদের

IPL 2023- RR vs SRH
IPL 2023- RR vs SRH

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবিবার আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। রাজস্থানের সোয়াই মানসিং স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে এই ম্যাচ। চলতি আইপিএলের ৫২-তম ম্যাচ এটি। তাদের শেষ ৫টি ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। ১০টি ম্যাচ খেলে সঞ্জু স্যামসনের দল জয় পেয়েছে ৫টি ম্যাচে। হেরেছেও সমসংখ্যক ম্যাচ। পয়েন্ট টেবিলে রয়েছে চতুর্থ স্থানে। অন্যদিকে, ৯টি ম্যাচ খেলে সানরাইজার্স হায়দরাবাদ ৬টি ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে নবম স্থানে রয়েছে।

তাদের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে গিয়ে বেকায়দায় হায়দরাবাদ। প্লে-অফের আশা টিকিয়ে রাখার জন্য রাজস্থানের বিরুদ্ধে ম্যাচটি তাদের জিততেই হবে। এই নিয়ে দ্বিতীয়বার চলতি আইপিএলে মুখোমুখি হচ্ছে এই দুই দল। প্রথম লেগের ম্যাচে হায়দরাবাদকে ৭২ রানে হারিয়েছিল রয়্যালসরা।

উল্লেখ্য, আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত ১৭টি ম্যাচ খেলা হয়েছে এই দুই দলের মধ্যে। রাজস্থান জিতেছে ৯টি ম্যাচ। রবিবারের ম্যাচে পাশা ওল্টায় কি না তা দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।

You might also like!