Game

3 years ago

PSG left everyone behind:পিএসজি ট্রফি না জিতলেও যেখানে সবাইকে পেছনে ফেলেছে, সেটা বেতনের দিক দিয়ে

PSG left everyone behind
PSG left everyone behind

 

পারিস, ১ মে : ট্রফি না জিতলেও যেখানে পিএসজি সবাইকে পেছনে ফেলেছে। আর সেটা হল ফুটবলারদের বেতনের দিক দিয়ে। ২০২১-২২ মৌসুমে খেলোয়াড়দের সর্বোচ্চ ৭২ কোটি ৯০ লাখ ইউরো বেতন দিয়েছে প্যারিস সেন্ট জার্মেই। যা ভারতীয় টাকায় ৮ হাজার ৫০০ কোটি টাকা। আর দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। এই স্প্যানিশ ক্লাবটি বেতন দিতে খরচ করেছে ৫১ কোটি ৯০ লাখ ইউরো।

এই উপমহাদেশে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কোটি কোটি টাকা ঢালা হয় ক্রিকেটারদের পেছনে। বিজ্ঞাপণের বাজারেও তাদের পারিশ্রমিক বেশ চড়া। তবে, ফুটবলারদের সামনে তা যেনো কিছুই না। এই উপত্যকায় না হলেও ইউরোপে ফুটবলাররা-ই রাজা। প্রতি মরসুমে ইউরোপিয়ান ফুটবলারা কি পরিমান অর্থ উপাজর্ন করেন এবং কি পরিমান অর্থ ব্যয় করে ক্লাবগুলো, তা নিয়ে আগ্রহের কমতি থাকে না সমর্থকদের। ইউরোপের ক্লাবগুলোর (২০২১-২২) খরচের একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইতালিয়ান সংবাদ মাধ্যম 'লা গাজেত্তা দেলো স্পোর্ত'। যেখানে ডিএনসিজির তথ্য অনুযায়ী গেলো মৌসুমে ফুটবলারদের বেতন বাবদ সবচেয়ে বেশি ৭২ কোটি ৯০ লাখ ইউরো খরচ করেছে ফরাসি ক্লাব পিএসজি।

তার মানে, ২০২০-২১ মৌসুমে ভারতীয় টাকায় প্যারিসিয়ান ক্লাবটি খরচ করেছে প্রায় ৭ হাজার ৩৩৫ কোটি টাকা। আর এক মৌসুম বাদেই তাদের খরচ বেড়ে গিয়ে দাঁড়ায় ৮ হাজার ৫০০ কোটি টাকায়। কেননা এ সময় মেসি, রামোস, হাকিমিদের মতো তারকা ফুটবলারদের উচ্চ মূল্যে দলে ভিড়িয়েছিল পিএসজি। দ্বিতীয় স্থানটি স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের দখলে। গত মৌসুমে ৫১ কোটি ৯০ লাখ ইউরো বেতন দিয়েছে লস ব্লাঙ্কোস। এরপরই আছে আরেক স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ২০২১-২২ মৌসুমে খেলোয়াড়দের ৪৫ কোটি ৭২ লাখ ইউরো বেতন দিয়েছে কাতালানরা।



You might also like!