Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Pre-Olympics:প্রি অলিম্পিক : পেরুকে হারিয়ে ঘুরে দাঁড়াল আর্জেন্টিনা

Pre-Olympics
Pre-Olympics

 

ভেনেজুয়েলা, ২৫ জানুয়ারি : প্রাক-অলিম্পিকের প্রথম ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে হোঁচট খেয়েছিল আর্জেন্টিনা। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ালো তারা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পেরুর বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। ভেনেজুয়েলার পলিদেপোর্টিভো মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে আজ মুখোমুখি হয় আর্জেন্টিনা ও পেরু। প্রথম হাফ ছিল গোলশূন্য। দ্বিতীয় হাফের শুরুতেই গোল পায় আর্জেন্টিনা। ম্যাচের ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন থিয়েগো আলমাদা।

পেরুও এরপর গোল শোধে মরিয়া ওয়ে ওঠে। কিন্তু ব্যর্থ হয়। শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে লুসিয়ানো গুনদো ২-০ করেন। এই ম্যাচ জিতে গ্রুপ ‘বি’র টেবিলের শীর্ষে ওঠেছে আর্জেন্টিনা। ২ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৪। আর ২ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে পেরু। অলিম্পিকে জায়গা করে নিতে টেবিলের শীর্ষে থাকতে হবে আর্জেন্টিনার। কারণ ১০ দলে ভাগ হওয়া দুই গ্রুপের দুই শীর্ষ দল জায়গা পাবে অলিম্পিকে।

You might also like!