Game

3 years ago

PELE : আবারও সংকটজনক পেলে, উদ্বেগে অনুরাগীরা

Pele
Pele

 

সাও পাওলো, ২২ ডিসেম্বর : ফের অসুস্থ হয়ে পড়লেন ফুটবল সম্রাট পেলে। ৮২ বছর বয়সী অ্যারিন্টাস দ্য নাসিমেন্টো পেলে গত কয়েক সপ্তাহ ধরেই অসুস্থ ছিলেন। আরও একবার তাঁর শারীরিক পরিস্থতি চিন্তার কারণ হয়ে উঠল । আবারও হাসপাতালে ভর্তি করতে হয়েছে ফুটবল সম্রাটকে। ঠিকমতো খেতে পারছেন না। রয়েছে হৃদরোগের সমস্যাও। শরীরের কয়েকটি অংশও ফুলে গিয়েছে।

এর আগে আচমকা শারীরিক সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছিল পেলেকে। মানসিক দিক থেকেও কিছুটা বিভ্রান্ত হয়ে গিয়েছেন তিনি। সাময়িকভাবে সেই ধাক্কা কাটালেও তা বিপদসীমার বাইরে যে পাঠাতে পারেননি ফুটবল সম্রাট তা ফের অবস্থা সংকটজনক হওয়ার মধ্যেই পরিস্কার।

কেমোথেরাপিতে সাড়া না দেওয়ার ইঙ্গিতেই কোলন ক্যান্সার আক্রান্ত পেলের ভবিষ্যত পরিস্কার হয়ে গিয়েছিল মনে করা হয়েছিল। কিন্তু বিশ্বকাপ চলাকালীন সেই অসুস্থতাও সামলেও উঠেছিলেন। ব্রাজিল বিদায়ের পরে নেইমারের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। কাপ জয়ের পর লিয়ো মেসিকে অভিনন্দন জানিয়েছিলেন তিনি।

You might also like!