Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Lionel Messi:মেসিকে ঘিরে নতুন লিগ করার পরিকল্পনা উত্তর ও দক্ষিণ আমেরিকার

North and South America plan to create new leagues around Messi
North and South America plan to create new leagues around Messi

 

নিউইয়র্ক, ১৮ আগস্ট : সকারুদের দেশে মেসি উন্মাদনার চলার মাঝেই নতুন সিদ্ধান্ত নিতে চলেছে উত্তর ও দক্ষিণ আমেরিকার ফুটবল কর্তৃপক্ষ। মেজর লিগ সকারের লিগস কাপের মূল্য বেড়েছে কয়েকগুণ। আর তা দেখেই মেসিকে ঘিরে নতুন একটি টুর্নামেন্ট করার কথা ভাবছে দেশটির ক্লাব ফুটবল কর্তৃপক্ষ। এখন দুই আমেরিকা মহাদেশের ফুটবল কর্মকর্তারা আলোচনা করছেন- উত্তর আমেরিকার লিগ কাপ, কনকা চ্যাম্পিয়নশিপ, দক্ষিণ আমেরিকার কোপা লিবারতোদেরেস এবং কোপা সুদামেরিকানা বিজয়ী ক্লাবগুলোকে নিয়ে আলাদা একটি টুর্নামেন্ট আয়োজনের।

মেসির আগমণে এমএলএসে যে বিপ্লব এবং উন্মাদনা তৈরি হয়েছে, তাকে কাজে লাগিয়ে ফুটবল কর্মকর্তারা ভাবছেন বিশ্বসেরা ফুটবলারের উপস্থিতিকে আরো কীভাবে কাজে লাগানো যায়। আর সে চিন্তা ভাবনা থেকেই নতুন এই টুর্নামেন্টের উদ্ভব হতে যাচ্ছে। বিশেষ করে কনমেবল প্রেসিডেন্ট আলেজান্দ্রো ডমিঙ্গেজকে এই টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা বলা যায়। কনকাকাফ এবং কনমেবল মিলে আগামী জানুয়ারিতেই আয়োজন করতে চায় চারদলের নতুন একটা টুর্নামেন্ট। যদিও টুর্নামেন্টটির ব্যাপারে এখনও পুরোপুরি সিদ্ধান্ত হয়নি। তবে আলোচনা যতদূর এগিয়েছে, তাতে আগামী জানুয়ারিতে নতুন এই টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনাই বেশি।


You might also like!