Game

3 years ago

TATA IPL 2023 : শুরুটা ছিল মন্থর, এবার কলকাতাকে ছাপিয়ে পয়েন্ট টেবলে এগিয়ে গেল মুম্বই

Rohit Sharma Captain of MI
Rohit Sharma Captain of MI

 

মুম্বই, ১৯ এপিল: শুরুটা হয়েছিল মন্থর। প্রথম দু ''ম্যাচে হারের পর ঘরের মাঠে তৃতীয় ম্যাচে জয় আসতেই প্রাণ ফিরে পেয়েছে রোহিত শর্মার দল। পরপর তিন ম্যাচে জয়। মঙ্গলবার ছিল সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ। তাদেরই ঘরের মাঠে হারিয়ে দিল রোহিতরা।

এরফলে পয়েন্ট টেবলে তরতর করে উপরের দিকে উঠে আসছেন রোহিত শর্মারা। এখন পর্যন্ত চলতি আইপিএলের লিগ টেবলের শীর্ষে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। এখনও অবধি চলতি আইপিএলে ৫টি ম্যাচে খেলে ৪টিতে জয় ও ১টি হার পিঙ্ক আর্মির। রাজস্থানের নেট রান রেট ১.৩৫৪। রাজস্থানের পয়েন্ট ৮। পয়েন্ট টেবলের ২ নম্বরে আছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। এখনও পর্যন্ত ৫টি ম্যাচে খেলে ৩টিতে জয় ও ২টিতে হারের মুখ দেখেছে সুপার জায়ান্টস। লখনউয়ের নেট রান রেট ০.৭৬১। পয়েন্ট ৬। তিন নম্বরে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ৫টি ম্যাচে খেলে ৩টি জয় ও ২টি হারের পর আপাতত সিএসকের অর্জিত পয়েন্ট ৬। নেট রান রেট ০.২৬৫। লিগ টেবলের চার নম্বরে রয়েছে গত বারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। চলতি আইপিএলে ৫টি ম্যাচে খেলে ৩টি জয়, ২টি হার রশিদ খানদের। টাইটান্সদের নেট রান রেট ০.১৯২। ৬ পয়েন্ট রয়েছে গুজরাটের। পয়েন্ট টেবলের ৫ নম্বরে রয়েছে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। এ বারের আইপিএলে পঞ্জাব এখনও অবধি ৫টি ম্যাচে খেলেছে। ৩টিতে জয় ও ২টিতে হার। পয়েন্ট ৬। নেট রান রেট -০.১০৯। সানরাইজার্সকে হারিয়ে পয়েন্ট টেবলের ছয়ে উঠে এসেছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। চলতি আইপিএলে ৫টি ম্যাচে খেলে ৩টি জয় ও ২টি ম্যাচে হার । মুম্বইয়ের নেট রান রেট -০.১৬৪। পয়েন্ট ৬।

নিতিশ রানার কলকাতা নাইট রাইডার্স রয়েছে সাত নম্বরে। গ্রুপ পর্বে এখনও পর্যন্ত ৫টি ম্যাচে খেলে ২টি জয় ও ৩টি হার কেকেআরের। নাইটদের নেট রান রেট ০.৩২০। পয়েন্ট ৪। গ্রুপ পর্বে এখনও পর্যন্ত ৫টি ম্যাচে খেলে ২টি জয় ও ৩টি হারের পর লিগ টেবলের আট নম্বরে ফাফ ডু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট -০.৩১৮। বিরাটদের মোট পয়েন্ট ৪। নয় নম্বরে নেমে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এ বারের আইপিএলে এখনও অবধি ৫টি ম্যাচে হায়দরাবাদের ২টি জয় ও ৩টি হার। হায়দরাবাদের নেট রান রেট -০.৭৯৮। আর টানা ৫টি ম্যাচে হেরে লিগ টেবলের সবচেয়ে নীচে দিল্লি ক্যাপিটালস। ডেভিড ওয়ার্নারের দিল্লির নেট রান রেট -১.৪৮৮।

You might also like!