Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

2 years ago

Mohun Bagan : প্রথম লিগে যুব দল নিয়ে মাঠে নামছে মোহনবাগান

Mohun Bagan is entering the field with the youth team in the first league
Mohun Bagan is entering the field with the youth team in the first league

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রায় দু বছর পর কলকাতা লিগে ফিরছে মোহনবাগান। আগেই সিদ্ধান্ত হয়ে গিয়েছে কলকাতা প্রিমিয়ার লিগে যুব দল মাঠে নামাবে সবুজ-মেরুন। তার প্রস্তুতিও সারা হয়ে গিয়েছে। আজ, বুধবার কলকাতা প্রিমিয়ার লিগের ম্যাচে মোহনবাগানের প্রতিপক্ষ পাঠচক্র। ম্যাচ হবে নৈহাটি স্টেডিয়ামে।

এবারের কলকাতা লিগ বিদেশিহীন। মরশুমের গোরা থেকেই মোহনবাগানের যুব দল অনুশীলন করছে কোচ বাস্তব রায়ের অধীনে। মূলত সিনিয়র দলের পাইপলাইন বলা হচ্ছে বাগানের এই যুবদলকে। ময়দানের দাবি, আইএসএলে শক্তিশালী দল তৈরির পাশাপাশি যুব ফুটবলের উন্নয়নেও বাকিদের থেকে এগিয়ে মোহনবাগান।

কলকাতা লিগে অনূর্ধ্ব ২৩ দল নিয়ে আগে কখনও নামেনি মোহনবাগান। এবার তাই নতুন ভাবনাকে সঙ্গী করে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হচ্ছেন সুমিত রাঠি, ফারদিন আলি মোল্লা, সুহেল আহমেদ ভাট, রাজ বাসফোররা।



You might also like!