Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Manchester City: শীর্ষ চারে ফিরল ম্যানচেস্টার সিটি

Manchester City returned to the top four
Manchester City returned to the top four

 

ম্যানচেস্টার, ২৮ ডিসেম্বর: প্রিমিয়ার লীগের ম্যাচে প্রথমার্ধে এভারটনের কাছে পিছিয়ে পড়লেও ম্যানচেস্টার সিটি ছন্দ হারায়নি। দ্বিতীয়ার্ধে দাপুটে ফুটবল খেলে শেষ পর্যন্ত বড় জয়ই তুলে নিল লিগ চ্যাম্পিয়নরা। গুডিসন পার্কে বুধবার রাতে ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলে জিতেছে সিটি। জ্যাক হ্যারিসনের গোলে পিছিয়ে পড়েছিল প্রথমার্ধে সিটি। দ্বিতীয়ার্ধের শুরুতে একক নৈপুণ্যে সমতা ফেরান ফিল ফোডেন। ১১ মিনিট পর হুলিয়ান আলভারেস পেনাল্টি গোলে দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান আরও বাড়ান বের্নার্দো সিলভা।

ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ী সিটি প্রিমিয়ার লিগে এক ম্যাচ পর জয়ে ফিরল। গত রাউন্ডে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ড্র করেছিল সিটি। ১৮ ম্যাচে ১১ জয় ও ৪ ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে পেপ গুয়ার্দিওলার দল। পাঁচ নম্বরে নেমে যাওয়া টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৩৬। আর

১৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। আর ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অ্যাস্টন ভিলা।

You might also like!