Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

East Bengal: এলসের পরিবর্তে দলে এলেন মাহের, নতুন ডিফেন্ডারকে সই ইস্টবেঙ্গলের

Hijaji Maher
Hijaji Maher

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জর্ডন এলসের পরিবর্ত ফুটবলার খুঁজে পেয়ে গেল ইস্টবেঙ্গল। এবার লাল-হলুদের ডিফেন্স আগলাবেন জর্ডনের জাতীয় দলের ডিফেন্ডার হিজাজি মাহের।

২৬ বছরের এই তরুণ ফুটবলার সেন্টার ব্যাক। জর্ডন প্রিমিয়ার লিগের দল আল হুসেইন স্পোর্টিং ক্লাব ও ইরাক প্রিমিয়ার লিগের ক্লাব জাখো স্পোর্টিংয়ের হয়ে এর আগে খেলেছেন। গত মরশুমে ২৯ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৫টি। জর্ডনের ক্লাবের হয়ে সুপার কাপও জিতেছেন।

ডুরান্ডের ফাইনালে চোট পান জর্ডন এলসে। এরপরই ছিটকে যান অস্ট্রেলিয়ান ডিফেন্ডার। এরপরই মাহেরের সঙ্গে চুক্তি নিশ্চিত করে ইস্টবেঙ্গল। ক্লাবে যোগ দিয়েই মাহের জানান, ইন্ডিয়ান সুপার লিগে খেলার জন্য তিনি তৈরি। কোচ ও ক্লাবকে ধন্যবাদ। কলকাতা ডার্বিতে নামার জন্য মুখিয়ে আছি।


You might also like!