Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

2 years ago

Los Angeles Knight Riders: আমেরিকার লিগে মুম্বইয়ের কাছে ১০৫ রানের বিরাট হার নাইটদের

Mumbai Indians cricketers cheer after defeating Knight Riders (Collected)
Mumbai Indians cricketers cheer after defeating Knight Riders (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টানা দু’ম্যাচে পর পর হার লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের। মুম্বই ইন্ডিয়ান্স নিউ ইয়র্কের বিরুদ্ধে ১০৫ রানে হারতে হয়েছে শাহরুখ খানের এই দলকে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৫৫ রান করে মুম্বই। জবাবে মাত্র ৫০ রানে অল আউট হয়ে যায় নাইট রাইডার্স।

ওপেনার উন্মুক্ত চন্দ (২৬) ছাড়া আর কেউ দু’অঙ্কে যেতে পারেননি। মার্টিন গাপটিল (০), রাইলি রুসো (২), আন্দ্রে রাসেল (২) ব্যর্থ। মোট চার জন ব্যাটার শূন্য রান করে আউট হয়ে যান। মুম্বইয়ের দুই পেসার কাগিসো রাবাডা ও ট্রেন্ট বোল্ট নতুন বলে শুরুটা ভাল করেন। তাঁরা দু’টি করে উইকেট নেন। দু’টি করে উইকেট নিয়েছেন দলের বাকি তিন বোলার নসথুশ কেঞ্জিগে, এহসান আদিল ও অধিনায়ক পোলার্ড। ১৩.৫ ওভারে মাত্র ৫০ রান অল আউট হয়ে যায় নাইট রাইডার্স।

সে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বইয়ের অধিনায়ক কাইরন পোলার্ড। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ হলেও আমেরিকার দলের অধিনায়ক হিসাবে খেলেন পোলার্ড। মুম্বইয়ের শুরুটা ভাল হয়নি। প্রথম চার ব্যাটারের কেউ রান পাননি। ইনিংসকে সামলান নিকোলাস পুরান ও টিম ডেভিড। তাঁরাই দলকে ১০০ পার করান। পুরান ৩৮ ও ডেভিড ৪৮ রান করেন।নাইটদের হয়ে আলি খান, কোর্নে ড্রাই ও অ্যাডাম জাম্পা দু’টি করে এবং লকি ফার্গুসন একটি উইকেট নেন। অধিনায়ক সুনীল নারাইন চার ওভারে ১৫ রান দিলেও কোনও উইকেট পাননি।পর পর দু’ম্যাচে হেরে পয়েন্ট তালিকায় সবার শেষে রয়েছে শাহরুখের দল।

You might also like!