Game

3 years ago

Lobera move to Uruguay : ইস্টবেঙ্গলের স্বপ্ন হয়তো ভঙ্গ হতে চলেছে, উরুগুয়ের পথে লোবেরা?

Lobera move to Uruguay
Lobera move to Uruguay

 

কলকাতা, ১৮ এপিল : লোবেরা -লোবেরা- লোবেরা। কয়েকটা সপ্তাহ তাকে নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা উত্তাল। লাল হলুদ কর্মকর্তারা তাঁকে যেন পেয়েই গেছেন এরকম একটা মনোভাব দেখা দিচ্ছে তাদের মধ্যে। কিন্তু তাকে নিয়ে বারবার অনেক খবরই আসছে। এবার এল তিনি হয়ত উরুগুয়েতে চলে যেতে পারেন। আর এই খবরে ইষ্ট সমর্থক থেকে কর্মকর্তারা রীতিমতো হতাশ। বলা যেতে পারে লোবেরা ইস্যুটা কিছুটা ফিকে হয়ে যাচ্ছে লাল হলুদের কাছ থেকে।

উল্লেখ্য, কয়েকদিন আগে তার এজেন্ট মারফত লোবেরা নাকি লাল-হলুদে আসার ইচ্ছে প্রকাশ করেছিলেন। আর এই খবরেই স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। তবে সময় যত যাচ্ছে তাঁকে নিয়ে তৈরি হচ্ছে নতুন নতুন খবর। কিছু আগে বলা হচ্ছিল লোবেরাকে দলে টানার জন্য নাকি ইস্টবেঙ্গলের সঙ্গে জোসেফ গাম্বাউয়ের পুরোনো ক্লাব ওডিশা এফসি নেমে পড়েছে। কথাবার্তাও নাকি চূড়ান্ত। এরপর বলা হলো চীনের সিচুয়ান এফসির দায়িত্বে থাকার জন্য এনওসি না পাওয়া পর্যন্ত কোন সিদ্ধান্ত নিতে পারছেন না। এবার উঠে এল আর এক চাঞ্চল্যকর তথ্য। উরুগুয়ের পথে পা বাড়াতে পারেন লোবেরা! এত কিছুর পর লোবেরা ইস্যুটা অনেক ফিকে হয়ে গেছে।


You might also like!