Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

2 years ago

Lionel Messi : খেলার মানসিকতা বদলাবেন না মেসি, আমেরিকাতেও নিজের পুরোটা দিতে অঙ্গীকারবদ্ধ L10

Lionel Messi (File Picture )
Lionel Messi (File Picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বের অন্যতম সেরা দুই ক্লাব বার্সেলোনা, প্যারিস সঁ জরমঁতে খেলেছেন তিনি, এবার আমেরিকায় ফুটবল খেলার সিদ্ধান্ত নিয়েছেন লিয়ো মেসি। কিন্তু সেখানেও নিজের সেরাটাই দিতে চান মেসি।উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন মেসি। কাতারে বিশ্বকাপ জিতেছেন গত বছর। এ বার উত্তর আমেরিকায় ডেভিড বেকহ্যামের ক্লাব মায়ামিতে খেলার জন্য সই করেছেন তিনি।

নিজের খেলার প্রসঙ্গে মেসি বলেন, “নিজের সিদ্ধান্তে আমি খুশি। নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি তৈরি। আমার মানসিকতায় কোনও বদল হবে না। যেখানেই খেলি, যে ক্লাবের হয়ে খেলি, নিজের ১০০ শতাংশ দেব। নিজের সেরাটা দেব আমি।”

কোপা আমেরিকাজয়ী মেসি মায়ামির সঙ্গে দু’বছরের চুক্তি করেছেন। ২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ হবে আমেরিকায়। সেই সঙ্গে আয়োজক দেশ হিসাবে থাকবে কানাডা এবং মেক্সিকো। আমেরিকায় ফুটবল খুব বেশি জনপ্রিয় নয়। তেমন একটি দেশে মেসি খেলার সিদ্ধান্ত নেওয়ায় অনেকেই অবাক হন। যদিও মেসি আমেরিকায় যাওয়ায় সে দেশের ফুটবলের জনপ্রিয়তা কিছুটা বাড়বে বলেই মনে করা হচ্ছে।

বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার অধিনায়ককে স্বাগত জানাতে সাজ সাজ রব মায়ামিজুড়ে। ক্লাবের বিশেষ প্রস্তুতিতে হাত লাগালেন অন্যতম কর্ণধার ডেভিড বেকহ্যাম নিজেও। সেজে উঠেছে ইন্টার মায়ামি ক্লাব।এখন শুধু লিয়োর আসার অপেক্ষা। উল্লেখ্য, আগামী রবিবার মেসিকে নিজেদের ফুটবলার হিসাবে বিশ্বের সামনে আনুষ্ঠানিক ভাবে পরিচয় করিয়ে দেবেন ইন্টার মায়ামি কর্তৃপক্ষ।

You might also like!