Breaking News

 

Game

2 years ago

ICC WC 2023 : ইংল্যান্ড ম্যাচ দেখতে ইডেনে আসছেন কিংবদন্তি মিক জ্যাগার

Legendary Mick Jagger (File Picture)
Legendary Mick Jagger (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স‌্যর মাইকেল ফিলিপ জ‌্যাগার বিখ‌্যাত রক ব‌্যান্ড রোলিং স্টোনসের প্রতিষ্ঠাতাই শুধু নন, এই ব‌্যান্ডের মুখ ও তিনি। যাঁকে গোটা বিশ্ব চেনে মিক জ‌্যাগার নামে। গানের সঙ্গে সঙ্গে সুরকারও। অভিনয় করেছেন। একইসঙ্গে চলচিত্র নির্মাতাও। নাইট উপাধি পেয়েছেন। এসব হয়তো সবাই জানেন। কিন্তু তাঁর ক্রিকেট-প্রেমের কথা, সেটা আর ক’জন জানেন?

শুধু ক্রিকেট ফুটবলের প্রতিও একইরকম প্রেম তাঁর। কিছুদিন আগে বার্সেলোনার ম‌্যাচ দেখেছেন। বিশ্বকাপে হ‌্যারি কেনদের স্টেডিয়ামে বসে সমর্থন করেছেন। অ‌্যাসেজ দেখেছেন। কয়েক মাস আগে ওভালে ভারত বনাম অস্ট্রেলিয়ার বিশ্ব টেস্ট চ‌্যাম্পিয়নশিপ ফাইনালও দেখতে গিয়েছিলেন। সঙ্গীতের পাশাপাশি খেলাধুলার একনিষ্ঠ উপাসক। সেই টানেই এবার উড়ে আসছেন ভারতে। আরও ভাল করে বললে কলকাতায়। মিক জ‌্যাগারকে দেখা যাবে ইডেনের বক্সে।শনিবার ইডেনে বিশ্বকাপের  ম‌্যাচে নামতে চলছে ইংল‌্যান্ড আর পাকিস্তান। সেই ম‌্যাচ দেখতে কলকাতায় আসছেন এই বিখ‌্যাত রক শিল্পী। তবে কেবল এই ম্যাচই নয়, ইডেনে আরও একটা ম‌্যাচ দেখার কথা তাঁর। বিশ্বকাপ সেমিফাইনাল। এখন যা পরিস্থিতি, তাতে ইডেনে ভারত বনাম পাকিস্তানের সেমিফাইনাল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও সে’সব অনেক অঙ্কের উপর দাঁড়িয়ে। তবে শেষমেশ যদি সেটা হয়, তাহলে জ‌্যাগার যে তাঁর জীবনের অন‌্যতম সেরা ক্রিকেট ম‌্যাচটা স্টেডিয়ামে বসে দেখবেন, তা বলাই যায়।

ভারতীয় দল এবং বাংলার প্রাক্তন ক্রিকেটার দিলীপ দোশির পরিচিত জ‌্যাগার। শনিবার তাঁর সঙ্গেই ইডেনে আসবেন আসবেন জ‌্যাগার। দিলীপ দোশি এদিন ইডেনে এসেছিলেন। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ‌্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। নতুনরূপে সজ্জিত ইডেন তিনি ঘুরেও দেখলেন। সূত্রের খবর, জ‌্যাগারের জন‌্য বিশেষ বন্দোবস্তও করা হচ্ছে সিএবির পক্ষ থেকে।

You might also like!