Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

PSG: লিগ ওয়ান : পয়েন্ট হারিয়েও লিগ টেবিলের শীর্ষে পিএসজি

League One: PSG top the league table despite losing points
League One: PSG top the league table despite losing points

 

প্যারিস, ২৯ জানুয়ারি: লিগ ওয়ানে রবিবার (২৮ জানুয়ারি) রাতে ব্রেস্টের বিরুদ্ধে মাঠে নেমেছিল পিএসজি। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকেও, শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে ফরাসি চ্যাম্পিয়নরা। পার্ক দে প্রিন্সেসে প্রথম হাফে দাপট দেখিয়েছে পিএসজি। ম্যাচের ৩৮ মিনিটে মার্কো অ্যাসেনসিও ও শেষের দিকে দ্বিতীয় গোলটি করেন কোলো মুয়ানি।

দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় পিএসজি। দ্বিতীয় হাফে দুইটি গোলই শোধ দিয়ে দেয় ব্রেস্ট। ম্যাচের ৫৫ মিনিটে ব্রেস্টের হয়ে প্রথম গোলটি করেন মাহদি কামারা। আর ম্যাচের ৮০ মিনিটে দলকে সমতা এনে দেন পেরেইরা লাগে। লিগে টানা দুই জয়ের পর পয়েন্ট হারাল পিএসজি। তবে ব্রেস্টের বিপক্ষে পয়েন্ট হারিয়েও লিগ টেবিলের শীর্ষে রইল পিএসজি। ১৯ ম্যাচে পিএসজির পয়েন্ট ৪৪। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে ব্রেস্ট।


You might also like!