Game

3 years ago

MI Vs KKR IPL 2023:আজ মুম্বই জয়ের লক্ষ্যে কলকাতার চিন্তা ওপেনিং নিয়ে

MI Vs KKR IPL 2023:
MI Vs KKR IPL 2023:

 

কলকাতা, ১৬ এপ্রিল: আজ আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। গত কয়েকটা মরসুম ভালো যাচ্ছে না রোহিত শর্মাদের। প্রতিটি ম্যাচ প্রায় হেরেই চলেছে। এবার এক ঝাঁক তরুণ প্লেয়ার তারা নিয়েছিল নতুনত্বের সন্ধানে। লাভ কিছুই হয়নি এখন পর্যন্ত।দশ দলের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স পয়েন্ট টেবলে সকলের শেষে ছিল।

এবার আইপিএলে শুরুটা ভালো না হলেও গত ম্যাচে মরসুমের প্রথম জয় ছিনিয়ে নিয়েছে তারা। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় এসেছে শেষ বলে।

কলকাতা নাইট রাইডার্স শেষ ম্যাচে ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছে। তারপরও তাদের ফর্ম চিন্তায় রাখতে বাধ্য মুম্বই ইন্ডিয়ান্সকে।

এখন কি অবস্থায় রয়েছে দু-দল? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ

হার দিয়ে মরসুম শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। পঞ্জাব কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ডাকওয়ার্থ লুইসে তারা হেরেছিল মাত্র ৭ রানে । এরপর ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে বিশাল ব্যবধানে জয় পেয়েছে তারা।

কেকেআরের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচটি। শেষ ওভারে পাঁচ ছক্কা মেরে রূপকথার জয় আসে রিঙ্কুর সৌজন্যে। গত শুক্রবার ইডেনে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২২৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে হেরে যায় মাত্র ২৩ রানে।

তবে কলকাতার ক্ষেত্রে একটা লক্ষণীয় বিষয় এবারের আইপিএলে টানা তিন ম্যাচে ২০০ প্লাস রান করেছে কেকেআর, রিঙ্কু সিং দুর্দান্ত ছন্দে, গত দুই ম্যাচে রান পেয়েছে অধিনায়ক নীতীশ রানা, রাসেল এ মরসুমে প্রথম বার বোলিং করেই সানরাইজার্সের বিরুদ্ধে ৩ উইকেট নিয়েছেন।

এখন কেকেআর এর কাছে একটাই চিন্তার বিষয় টপ অর্ডার ব্যাটিং। এখনও অবধি ওপেনিং জুটিতে বড় রান আসেনি। ওকে নিয়ে রান্না আসায় চাপ পড়ছে মিডল ও লোয়ার অর্ডারে। তেমনই ফিল্ডিং নিয়েও ভাবনার জায়গা রয়েছে।

এ বার প্রথম জয় ছিনিয়ে নেওয়ায় কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঘরের মাঠে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই নামবে মুম্বই।



You might also like!