Game

3 years ago

Virat Kohli: কোহলিকে জরিমানা, কী কারণে

Kohli fined, for what reason
Kohli fined, for what reason

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একদিকে দলের হেরে যাওয়ার কষ্ট। অন্যদিকে যোগ হয়েছে জরিমানা গুনতে হওয়ার হতাশা। গতকাল রাতটি বিরাট কোহলির ভালো কাটেনি। চেন্নাই সুপার কিংসের কাছে ৮ রানে হেরে যাওয়ার পর ম্যাচ রেফারির দরবারে হাজির হতে হয়েছিল ভারতের  অধিনায়ককে। সেখানে গিয়ে জানতে পারেন, আইপিএলের নিয়ম ভাঙায় ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা দিতে হচ্ছে তাঁকে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোহলির জরিমানার বিষয়টি জানিয়ে আইপিএল কর্তৃপক্ষ বলেছে, ‘আইপিএলের নিয়মের ২.২ ধারাটি ভঙ্গের বিষয়টি স্বীকার করে নিয়েছেন কোহলি।’ মাঠে কোহলির কোন আচরণ দিয়ে নিয়ম ভেঙেছেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি আইপিএল কর্তৃপক্ষ। তবে ধারণা করা হচ্ছে, চেন্নাইয়ের ব্যাটসম্যান শিবম দুবের আউটের পর কোহলি মাত্রা ছাড়ানো উদযাপন করার কারণেই জরিমানা হয়েছে।

টসে হেরে ব্যাটিংয়ে নামা চেন্নাইয়ের পক্ষে ২৭ বলে দুটি চার ও পাঁচটি ছয়ে ৫২ রান করেন দুবে। তাঁর এই ঝোড়ো ইনিংসের সঙ্গে ডেভন কনওয়ের ৪৫ বলে ৮৩ রান মিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২২৬ রান তোলে চেন্নাই। রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২১৮ রান তুলতে পারে বেঙ্গালুরু।

কোহলির আগে মাত্রা ছাড়ানো উদযাপন করে জরিমানা গুনতে হয়েছিল ঋত্বিক শোকিনকে। মুম্বাইয়ের স্পিনার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দলটির অধিনায়কের সঙ্গে মাঠে ঝগড়ায়ও জড়িয়েছিলেন।


You might also like!