Game

3 years ago

KL Rahul birthday::কেক কেটে মধ্যরাতে জন্মদিন পালন কেএল রাহুলের

Happy Birthday  KL Rahul
Happy Birthday KL Rahul

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃজীবন খাতার একটা অধ্যায় পূর্ণ করলেন ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল। জীবনের একটি বছর পার করে ৩১ বছরে পা দিলেন এক তরুণ ক্রিকেটার। বিয়ের পর এটাই তাঁর প্রথম জন্মদিন। আর এই বিশেষ দিনের শুরুটাও তাই হল বিশেষ ভাবেই।

স্ত্রীর সঙ্গে মধ্যরাতে জন্মদিন পালন করলেন কেএল রাহুল। আইপিএলের মাঝেই একটু আনন্দ, উচ্ছ্বাসে মেতে উঠলেন তিনি। হোটেলের ঘরেই এদিন তিনি কেক কাটেন। তাঁর সঙ্গে তাঁর বেটার হাফ আথিয়া ছিলেন এদিন।

রাহুলের এক বন্ধু তাঁর জন্মদিনের এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন। সেখানে দেখা যাচ্ছে কেক মাঝরাতে কেক কাটছেন রাহুল। তাঁর পাশে দাঁড়িয়ে আছেন আথিয়া। এদিন রাহুল একটি সাদা কালো স্ট্রাইপ কাটা টিশার্ট পরেছিলেন। সঙ্গে ডেনিম জিন্স। অন্যদিকে আথিয়ার পরনে ছিল একই রকমের একটি জাম্পস্যুট।

এদিন মাঝ রাতে জামাইকে শুভেচ্ছা জানাতে ভোলেন না সুনীল শেট্টি। তিনি তাঁর ইনস্টাগ্রামে মেয়ের বিয়ের একটি অদেখা ছবি পোস্ট করে জামাইকে শুভেচ্ছা জানান। অভিনেতা এই পোস্টের ক্যাপশনে লেখেন, 'আমাদের জীবনে তোমাকে পেয়ে ধন্য হয়ে গিয়েছি। শুভ জন্মদিন বাবু।' কেবল সুনীল নন, আথিয়ার ভাই অহনও এদিন জামাইবাবুকে শুভেচ্ছা জানান। তিনি তাঁদের একটি ছবি পোস্ট করে লেখেন, 'শুভ জন্মদিন ভাই।'

সুনীল যে ছবিটা শেয়ার করেছেন সেখানে তাঁকে রাহুলকে টিকা পরাতে দেখা যাচ্ছে। তাঁর হাতে আরতির থালা। এর আগে অভিনেতা জামাইয়ের প্রসঙ্গে ইটাইমসকে বলেছিলেন, 'আমি একজন গর্বিত বাবা। আথিয়া ভীষণ ভাগ্যবতী। অহনও গান ও রাহুলের থেকে অনেক কিছু শিখতে পারে। রাহুল ভীষণ ঠান্ডা স্বভাবের, সবাইকে সম্মান করতে জানে।'

বেশ কয়েক বছর ধরেই প্রণয় ডোরে আবদ্ধ ছিলেন রাহুল-আথিয়া। জানুয়ারি মাসে পূর্ণতা পায় তাঁদের চার বছর দীর্ঘ সম্পর্ক। তিথি মেনে সেদিন বিকাল ৪.১৫-তে সাত পাক ঘুরেছেন তারকা জুটি, বিয়ের আনুষ্ঠানিকতা মেটবার খবর আগেই জানিয়েছিলেন সুনীল শেট্টি। সন্ধ্যাবেলায় বিয়ের প্রথম ছবি শেয়ার করেছিলেন রাহুল-আথিয়া। বিয়েতে হালকা গোলাপি লেহেঙ্গায় সাজলেন আথিয়া, সঙ্গে কুন্দনের নকশা কাটা জড়োয়া হার। কেএল রাহুলের দেখা মিলল সাদা রঙা শেরওয়ানিতে।


You might also like!