Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Game

1 year ago

T20 world cup cricket newzealand player:টি-২০ বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে অবসরে কিউই ক্রিকেটার কলিন

T20 world cup cricket newzealand player
T20 world cup cricket newzealand player

 

ওয়েলিংটন: আসন্ন টি-২০ বিশ্বকাপে জায়গা না পেয়ে ক্রিকেট থেকে অবসর নিলেন কিউই ক্রিকেটার কলিন মুনরো।২০২০ সালের পর নিউজিল্যান্ডের হয়ে আর আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তিনি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আলোচনার মধ্যে এলেও নির্বাচকদের মন জয় করতে পারেননি। যার ফলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় বলে দিলেন ৩৭ বছর বয়সী এই ওপেনার।বলা যেতে পারে কিছুটা অভিমান করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন তিনি।

নিজের অবসরের নিয়ে মুনরো বলেছেন, ‘ জাতীয় দলের হয়ে অনেক দিন খেলা না হলেও, ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টির ফর্ম দিয়ে জাতীয় দলে ফেরার আশা করেছিলাম। টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পরিপ্রেক্ষিতে এই অধ্যায়টা আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয়ার সঠিক সময় বলে আমি মনে করি।’

মুনরো নিউজিল্যান্ডের হয়ে ২০১৪ ও ২০১৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন। খেলেছেন ২০১৯ বিশ্বকাপে রানার্সআপ হওয়া দলেও।নিউজিল্যান্ডের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ১২৩টি ম্যাচ খেলেছেন মুনরো।


You might also like!