Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Joe Root : মাত্র ২৯ রানের ইনিংসেই সচিনের রেকর্ড ভাঙলেন জো রুট

Joe Root (File Picture)
Joe Root (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমে খুব বেশি রান করতে পারেননি বটে। তবে ২৯ রানের ইনিংসেই বড় রেকর্ড গড়ে ফেললেন তিনি। পিছনে ফেললেন সচিন তেন্ডুলকরকে। 

ভারত বনাম ইংল্যান্ডের লাল বলের ক্রিকেটে এদিন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক ছিলেন সচিন। তবে এই টেস্টে মাত্র ১০ রান করলেই সচিনকে পিছনে ফেলে দেওয়ার হাতছানি ছিল রুটের সামনে। তিনি ২৯ রান করে সচিনকে পিছনে ফেলে দিলেন। ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন জো রুট। ৩২ ম্যাচে ২৫৩৫ রান করেছিলেন সচিন। ৪৮তম ম্যাচে সেই রেকর্ড ভাঙলেন রুট। অক্ষর পটেলের বলে চার মেরেই এই রেকর্ড নিজের নামে করেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক।

শুধু তাই নয়, রুট এই ইনিংসের দৌলতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম ব্যাটার হিসাবে চার হাজার রানের গণ্ডি পার করে ফেললেন তিনি। রুট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪৮ ম্যাচ খেলে এখনও পর্যন্ত মোট ৪০১৬ রান করেছেন। তবে রবীন্দ্র জাডেজার বলে শর্ট ফাইন লেগে ক্যাচ দিয়েই ২৯ রানে সাজঘরে ফিরতে হয় রুটকে। 

You might also like!