Game

3 years ago

Inter Miami :মেসিকে দলে টানতে মরিয়া ইন্টার মিয়ামিও

Inter Miami is also desperate to bring Messi to the team
Inter Miami is also desperate to bring Messi to the team

 

প্যারিস, ২৮ এপ্রিল : মেসির বার্সায় যোগদানের ব্যাপারটা নিয়ে গুঞ্জন চলছে, ঠিক তখনই নতুন খবর এসেছে আর্জেন্টাইন গণমাধ্যমে মেসিকে পেতে নাকি উঠেপড়ে লেগেছে এমএলএস সকারের দল ইন্টার মিয়ামি। তাঁকে দলে টানতেই নাকি প্যারিসে গিয়েছেন ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহাম।

মেসির প্রসঙ্গে মুখ খুলেছেন মেজর লিগ সকারের কমিশনার গার্বার। তিনি বলেন, আমরা ইন্টার মিয়ামির সঙ্গে একত্রে চেষ্টা করছি এমএলএসে মেসিকে যোগ দেওয়ার বিষয়ে। সে অনেক বাধা টপকেছে, নিঃসন্দেহে তিনি বিশ্বের যেকোনো খেলোয়াড়ের চেয়ে অনেক মূল্যবান। তাঁকে এখানে পাওয়ার চেয়ে দারুণ কিছু আর হতে পারে না।

ইন্টার মিয়ামির মালিকের নাম জর্জ ম্যাস। তিনি একজন আমেরিকান ব্যবসায়ী এবং ডেভিড বেকহামের বন্ধু। সম্প্রতি তার এজেন্ট সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মেসিকে দলে আনাই ম্যাসের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ক্যারিয়ারের শেষ দিকে তাই মেসিও সেদিকে গেলে অবাক হওয়ার খুব বেশি কিছু থাকবে না।


You might also like!