Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Asian Games: এশিয়ান গেমসে ভারতের সাফল্য! সোনা এল দেশের ঝুলিতে

India's success in the Asian Games! Gold came to the possession of the country
India's success in the Asian Games! Gold came to the possession of the country

 

২৫ সেপ্টেম্বর ২০২৩ঃ শ্যুটিংয়ে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জয় করে নিলেন রুদ্রাংশ বালাসাহেব পাটিল, দিব্যাংশ সিং পানওয়ার ও ঐশ্বরী প্রতাব সিং তোমার। পদক জেতার সাথে সাথে তাঁরা গড়ে ফেললেন রেকর্ড। যোগ্যতা অর্জনকারী রাউন্ডে তাঁরা ১৮৯৩.৭, ০.৪ স্কোর করেন। চলতি বছর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এই রেকর্ড করেছিল চিন। সেই রেকর্ডই ভেঙে তাক লাগাল ভারত।

এই ইভেন্টে সোনা এল ভারতের কবলে, অন্যদিকে রুপো জিতল দক্ষিণ কোরিয়া ১৮৯০.১ পয়েন্ট কুড়িয়েছে। ব্রোঞ্জ জয় করেছে চিন, এই ইভেন্টে তাঁদের পয়েন্ট ১৮৮৮.২। তবে সোনা জয় করলেও প্রথম দিকটা ভালো যায়নি ভারতের। রুদ্রাংশ ও দিব্য়াংশ ১০৪.৮ করে স্কোর করেন, ঐশ্বরী করেন ১০৪.১। এরপর ভারত হাল ধরে। রুদ্রাংশ ১০৬.১ ও ঐশ্বরী ১০৫.৫ স্কোর করেন। এরপর ভারত ছন্দে ফেরে। 

ব্যক্তিগত স্কোরের দিক থেকে রুদ্রাংশ পাটিল স্কোর করেন ৬৩২.৫ পয়েন্ট এবং যোগ্যতাঅর্জনকারী ইভেন্টে তৃতীয় স্থানে শেষ করেন। ঐশ্বরী প্রতাপ সিং তোমার ৬৩১.৬ স্কোর করে ফাইনালে প্রবেশ করেন। দিব্যাংশ সিং পানওয়ার ৬২৯.৬ স্কোর করে ফাইনাল মিস করেন। ফলে পুরুষদের মধ্যে ব্যক্তিগত ইভেন্টে ফাইনালে প্রবেশ করলেন রুদ্রাংশ পাটিল ও ঐশ্বরী প্রতাপ সিং। অন্যদিকে রোয়িংয়ে ভারতের বলরাজ পানওয়ার পুরুষদের সিঙ্গলস স্কাল ফাইনালে চতুর্থ স্থানে শেষ করেন। একটুর জন্য পদক হাতছাড়া হয় তাঁর।

You might also like!